মেঘনায় ২ স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫

মেঘনায় ২ স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫ |
গজারিয়ায় মেঘনা নদীতে গুয়াগাছিয়া কালিপুরা এলাকায় দুই স্পিডবোটের সংঘর্ষে তিনজন নিহত ৩ ও একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওদুদ (৩৫), বাবুল ও মাহামুদ। তাদের নাম পাওয়া গেলেও বাড়ির ঠিকানা জানা যায়নি। নৌপুলিশ ইনচার্জ মাহবুব আলম বলেন, সারা রাত উদ্ধার কার্যক্রম চলমান ছিল। শনিবার সকাল ১০টা পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও একজন। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে আহতদের উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওদুদ ও বাবুলকে মৃত্যু ঘোষণা করেন। আহত অপর একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। মাহামুদকে সকালে নদী থেকে

মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে একটি বিকট শব্দ হয়। পরে জানা যায় দুটি স্পিডবোটের মধ্যে সংঘর্ষ হয়েছে। গজারিয়া থানার ওসি আনোয়ারুল আলম আজাদ জানান, রাতে খবর পেয়ে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়। আহত একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এবং সকাল পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হরমুজ মিশনে যোগ দিতে দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ পুলিশে ডিআইজি-এসপি পদে বড় রদবদল বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে অনিশ্চয়তা ঈদ ঘিরে চামড়া ব্যবসায়ীদের অনুকূলে ঋণ বিতরণের নির্দেশ ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ১২০ ঘণ্টার পূর্বাভাস চট্টগ্রামের এসপি হলেন রমনার ডিসি মাসুদ আলম আমি ভোটে হারিনি, পদত্যাগ কেন করব : মমতা ‘সশস্ত্র বাহিনীর সদস্যদের কোনো বিচারিক ক্ষমতা নেই’ চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১ গুপ্তচরবৃত্তির সন্দেহে ৩ রুশ কূটনীতিক বহিষ্কার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির ৫ কারণ ব্রাদার্সকে হারিয়ে ফের ফাইনালে কিংস পদত্যাগ না করার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আমিরাতে হামলার জন্য ‘মার্কিন সামরিক দুঃসাহসিকতা’ দায়ী পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতি বদলাবে না বিজেপি নয়, তৃণমূলের লড়াই ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে: মমতা বিদ্যুতের দাম কত বাড়ছে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৪৫ জন তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, আইনজীবী জানালেন ‘স্মৃতি শক্তি নেই’ ঈদ সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি