মূল্যস্ফীতি বেড়ে ফের ডবল ডিজিটে যাবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫
     ১২:৩১ পূর্বাহ্ণ

মূল্যস্ফীতি বেড়ে ফের ডবল ডিজিটে যাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫ | ১২:৩১ 117 ভিউ
বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আগাম দুঃসংবাদ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার কমে যাবে। পাশাপাশি মূল্যস্ফীতির নিম্নমুখী প্রবণতা ফের বেড়ে এ হার ডবল ডিজিটে পৌঁছে যাবে। বাজার ব্যবস্থাপনায় ত্রুটি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে মূল্যস্ফীতির হার বাড়বে। শিল্প ও ব্যবসা-বাণিজ্য খাতে অস্থিরতা এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে ভোক্তার ভোগ কমায় প্রবৃদ্ধির হার কমবে। এদিকে মার্কিন শুল্ক বৃদ্ধির প্রভাবে বাংলাদেশের রপ্তানি খাত ও প্রবৃদ্ধিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে এডিবি আশঙ্কা প্রকাশ করেছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এডিবির বাংলাদেশের আবাসিক মিশনে ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) এপ্রিল ২০২৫’ প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে

এসব তথ্য জানানো হয়েছে। এডিবি প্রতি তিন মাস পর প্রতিবেদনটি প্রকাশ করে। এতে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর সার্বিক অর্থনৈতিক চিত্র তুলে ধরা হয়। বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জেয়ং প্রতিবেদনটির সারসংক্ষেপ উপস্থাপন করেন। প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৯ শতাংশে নেমে আসবে। তবে আগামী অর্থবছরে প্রবৃদ্ধির হার বেড়ে ৫ দশমিক ১ শতাংশে ওঠতে পারে। গত অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছিল ৪ দশমিক ২ শতাংশ। সে তুলনায় দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি কমবে। এর আগে ২০২২-২৩ অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিল ৫ দশমিক ৮ শতাংশ। প্রবৃদ্ধির হার কমার জন্য প্রতিবেদনে বলা হয়, তৈরি পোশাক খাতে রপ্তানি বাড়লেও রাজনৈতিক উত্তরণের কারণে এ খাতে

অস্থিরতা রয়েছে, বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে, শিল্প খাতে অস্থিরতা এখনো বিদ্যমান এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে অভ্যন্তরীণ চাহিদা দুর্বল হয়ে পড়েছে, যা প্রবৃদ্ধির গতি কমিয়েছে। তবে মঙ্গলবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের তুলনায় অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্রবৃদ্ধির হার বেড়ে ৪ দশমিক ৪৮ শতাংশে উঠেছে। আগের প্রান্তিকে প্রবৃদ্ধির ১ দশমিক ৯৬ শতাংশে নেমে গিয়েছিল। প্রতিবেদনে বলা হয়, মূল্যস্ফীতির হার এখন নিম্নমুখী ধারায় থাকলেও আগামী দিনে এ হার বেড়ে যাবে। গত অর্থবছরে এ হার ৯ দশমিক ৭ শতাংশে ছিল। চলতি অর্থবছরে তা বেড়ে ১০ দশমিক ২ শতাংশে ওঠতে পারে। পাইকারি বাজারে

প্রতিযোগিতার অভাব, বাজারসংক্রান্ত তথ্যের ঘাটতি, সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা ও টাকার অবমূল্যায়নের কারণে মূল্যস্ফীতির হার বাড়তে পারে। এদিকে মঙ্গলবার বিবিএসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতির হার ফেব্রুয়ারির তুলনায় মার্চে দশমিক ০৩ শতাংশ বেড়ে ৯ দশমিক ৩৫ শতাংশে উঠেছে। ফেব্রুয়ারিতে এ হার ছিল ৯ দশমিক ৩২ শতাংশ। তবে ২২ মাস পর খাদ্য মূল্যস্ফীতির হার কমে ৮ শতাংশের ঘরে নেমেছে। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, জুনের মধ্যে এ হার সাড়ে ৮ শতাংশের মধ্যে নেমে আসবে। প্রতিবেদনে বলা হয়, প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির সূচক দুটি ছাড়া বাকি সূচকগুলোয় বাংলাদেশের অর্থনীতির ইতিবাচক আভাস দেওয়া হয়েছে। এর মধ্যে বাণিজ্য ঘাটতি কমায় এবং রেমিট্যান্স বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রার চলতি হিসাবের ঘাটতি

কমে যাবে। বর্তমানে এ খাতে ঘাটতি রয়েছে জিডিপির ১ দশমিক ৪ শতাংশ। চলতি অর্থবছর শেষে তা কমে দশমিক ৯ শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জেয়ং বলেন, বাহ্যিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি সহনশীল রয়েছে। এ সহনশীলতা আরও শক্তিশালী করা সম্ভব কাঠামোগত সংস্কার বাস্তবায়নের মাধ্যমে। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য তৈরি পোশাকের ওপর নির্ভরতা কমিয়ে বহুমুখী ব্যবস্থায় বেসরকারি খাতের উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, আর্থিক খাতের সুশাসন এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করা যেতে পারে বলে মনে করেন তিনি। এডিবি বলছে, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির কারণে ভোগ ও বিনিয়োগে

কিছুটা গতি আসবে। তবে সংকোচনমূলক আর্থিক ও রাজস্বনীতি এবং বিদ্যমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের অতি সতর্কতার কারণে বেসরকারি খাতের গতি সীমিত থাকবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মার্কিন বাজারে পণ্য রপ্তানিতে শুল্ক আরোপের ফলে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের রপ্তানি খাত ও প্রবৃদ্ধিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। রাজনৈতিক অনিশ্চয়তা, আর্থিক খাতের ঝুঁকি এবং ক্রয়ক্ষমতা কমে যাওয়ার কারণে সেবা খাতের প্রবৃদ্ধি মন্থর হবে। বারবার বন্যার কারণে কৃষি খাতেও প্রবৃদ্ধি কমতে পারে। তবে রপ্তানি খাতের সহায়তায় শিল্প খাতের প্রবৃদ্ধি সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রতিবেদনটি ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ঘোষণার আগে তৈরি হওয়ায় সেসব শুল্কের প্রভাব এতে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।

তবে এতে নতুন শুল্কনীতির ফলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রবৃদ্ধিতে সম্ভাব্য প্রভাব নিয়ে আলাদা কিছু তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ৪ থেকে ৬ দশমিক ৭ শতাংশ হবে। পাকিস্তানের প্রবৃদ্ধি গত অর্থবছরের মতো চলতি অর্থবছরেও আড়াই শতাংশ হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যুধিষ্ঠির কে? : উপদেষ্টা রেজওয়ানা বনাম আন্তর্জাতিক সংস্থাসমূহ ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি ২.২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন : বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি Bangladesh 2026 — Election and a Crisis of Trust রংপুরে ড. ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ গ্রেপ্তারের দীর্ঘ প্রায় নয় মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ছেলের মুক্তির আগেই বাবার বিদায়: জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আকুতি Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম