মুন্সীগঞ্জে ১০ টাকায় গরুর মাংস বিক্রি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫

মুন্সীগঞ্জে ১০ টাকায় গরুর মাংস বিক্রি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫ |
মুন্সীগঞ্জে ১০ টাকায় গরুর মাংস পেল ৪২০টি পরিবার। ঈদের দিনেও যাতে সমাজের অসহায় মানুষ গরুর মাংস খেতে পারে সেই লক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন এই উদ্যোগ নেয়। সোমবার (৩১ মার্চ) সকাল ১০টায় কামারখাড়া স্কুল মাঠে উপজেলার ৪২০টি পরিবারের মাঝে ১০ টাকায় গরুর মাংস বিক্রি করে সংগঠনের সদস্যরা। এ ছাড়াও প্রতিবছর রমজানে বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ, মেধাবৃত্তি পরিক্ষা, গরিব ও অসহায় মানুষদের পাশে থেকে কাজ করাসহ বিভিন্ন সহযোগিতামূলক কাজ করে এ সংগঠনটি। কামারখাড়া স্কুল মাঠে উপজেলার ৪২০টি পরিবারের মাঝে ১০ টাকায় গরুর মাংস বিক্রি করে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন। কামারখাড়া স্কুল মাঠে উপজেলার ৪২০টি পরিবারের মাঝে ১০ টাকায় গরুর মাংস বিক্রি

করে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন। ব্যতিক্রমী এই বাজারে ১০ টাকায় মাংস কিনতে এসে খালেদা বেগম নামের এক নারী বলেন, ১০ টাকা আজকাল বাচ্চাদের দিলেও নিতে চায় না, অথচ এখানে আমরা ১ কেজি গরুর মাংস পাচ্ছি ১০ টাকায়। আমাদের মতো অসহায়দের কথা চিন্তা করে যারা এই আয়োজন করেছে আল্লাহ তাদের ভালো রাখুক। মো. ফজল নামের এক বৃদ্ধ বলেন, বাজারে গরুর মাংসের যে দাম এবার তো ভাবছিলাম ঈদের দিন গরুর মাংস খেতে পারব না। বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের যুবকদের কারণে ঈদে মাংস খেতে পারব। তারা ১০ টাকার বিনিময়ে ১ কেজি গরুর মাংস দিচ্ছে। তাদের এমন উদ্যোগে আমরা অনেক খুশি। বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা

বলেন, চতুর্থবারের মতো আমরা ১০ টাকায় গরুর মাংস বিক্রি করছি। এ বছর উপজেলার ৪২০ জনের মাঝে ১০ টাকায় গরুর মাংস বিক্রি করছি। ১০ টাকায় বিক্রি করার উদ্দেশ্য একটাই—যাতে সমাজের অসহায় মানুষজন ঈদের দিনেও গরুর মাংস খেতে পারে। সেই চিন্তাভাবনা থেকেই আমাদের এমন উদ্যোগ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া