মুচলেকায় ছাড়িয়ে আনা হান্নান মাসউদের সেই ঘনিষ্ঠ সমন্বয়ক রাব্বি আবারও চাঁদাবাজিকালে আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

মুচলেকায় ছাড়িয়ে আনা হান্নান মাসউদের সেই ঘনিষ্ঠ সমন্বয়ক রাব্বি আবারও চাঁদাবাজিকালে আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫ |
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় আবারও ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির ঘটনা ঘটেছে। একটি বেসরকারি হাসপাতালকে কেন্দ্র করে সংঘটিত এই ঘটনায় সেনাবাহিনী হস্তক্ষেপ করে পাঁচজনকে আটক করেছে, যাদের মধ্যে অন্যতম চিহ্নিত চাঁদাবাজ ও কথিত সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিও (২৮) আছে। এর আগেও চাঁদাবাজির ঘটনায় তার নাম উঠে এসেছিল, তখনও তাকে থানা থেকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়েছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসউদ। রাব্বি হান্নান মাসউদের অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা গেছে। এসব ঘটনায় জন্ম নিয়েছে তীব্র সমালোচনা। নেটিজেনরা এহেন ঘটনাকে বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) সমন্বয়কদের ‘নয়া বন্দোবস্ত’ এবং ‘বৈছা ভাই থেকে চাঁদা ভাই’-তে রূপান্তর আখ্যা দিয়েছেন। বলছেন- আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার নেপথ্যে এই চাঁদাবাজ-মব সন্ত্রাসীদের

উদ্দেশ্যই ছিল নিজেদের পকেট ভারী করার চিরস্থায়ী ব্যবস্থা করা। জানা যায়, গতকাল ২৮শে সেপ্টেম্বর, রোববার রাত ৯টার দিকে বসিলা এলাকার এক বেসরকারি হাসপাতালে একটি মৃত শিশু জন্ম নেওয়াকে কেন্দ্র করে শুরু হয় নাটকীয়তা। বৈছা সমন্বয়করা এসে হাসপাতাল মালিক শিল্পী আক্তারের কাছে চাঁদা দাবি করে এবং পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা চালায়। চাঁদা না দেওয়ায় হুমকি-ধামকির মাত্রা বাড়তে থাকে। একপর্যায়ে সেনাবাহিনীকে ফোন করলে তারা ঘটনাস্থলে এসে পাঁচজনকে আটক করে। আটককৃতরা হলেন সাইফুল ইসলাম রাব্বি (২৮), হাসিবুর রহমান ফরহাদ (৩১), আবদুর রহমান মানিক (৩৭), আবু সুফিয়ান (২৯) ও মো. শাহিন (৩৮)। হাসপাতালের মালিক বলেন, ‘একটি দুঃখজনক ঘটনার সুযোগ নিয়ে তারা আমাকে এবং আমার ছেলেকে বারবার চাঁদা

দিতে চাপ দিচ্ছিল। আমি অস্বীকৃতি জানালে তারা আরো লোকজন নিয়ে আসে। তখন বাধ্য হয়ে সেনাবাহিনীকে ফোন করি।’ মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, ‘সেনাবাহিনী পাঁচজনকে আটক করে আমাদের কাছে হস্থান্তর করেছে। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। একজন হাসপাতাল মালিক তাদের বিরুদ্ধে চাঁদাবাজির লিখিত অভিযোগ দিয়েছেন, যার ভিত্তিতে মামলার প্রক্রিয়া চলছে।’ উল্লেখ্য, আটক সাইফুল ইসলাম রাব্বি এর আগেও তার সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় মোহাম্মদপুর থানা পুলিশের হাতে আটক হন। তখন এনসিপি নেতা হান্নান মাসউদ নিজে থানায় গিয়ে মুচলেকার মাধ্যমে তাকে ছাড়িয়ে আনেন। পুলিশের ভাষ্যমতে, তাকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে না জড়ানোর শর্তে মুক্তি দেওয়া হলেও সে কথা রাখেনি। তাকে মুচলেকা দেওয়া

হান্নান মাসউদও কথা রাখেননি। অভিযোগ আছে সমন্বয়ক রাব্বীর চাঁদাবাজির টাকার ভাগ পান হান্নান মাসউদও। জানা গেছে, গত ১৯শে মে হাক্কানী পাবলিশার্সের চেয়রম্যান গোলাম মোস্তফার বাসা ঘেরাও ও ভেতরে ঢোকার চেষ্টার ঘটনায়ও রাব্বির নাম উঠে আসে। ওই সময় বৈছার নেতাকর্মীরা গোলাম মোস্তফার বাসার সামনে জড়ো হয়ে সহিংসতা সৃষ্টি করে। পুলিশ এসে রাব্বিসহ কয়েকজনকে আটক করে। তবে পরদিন ধানমন্ডি থানায় গিয়ে এই চাঁদাবাজদের পৃষ্ঠপোষক হান্নান মাসউদ মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন। এভাবে নিয়মিত সমন্বয়ক পদের ব্যবহার করে বিভিন্ন জায়গায় গিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। তাদের দাবি, সমন্বয়করা বারবার যেভাবে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে, তাতে সাধারণ মানুষ আতঙ্কিত। প্রশাসনের উচিত

এসব কথিত সমন্বয়কদের বিররুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম