মুখে লাল কাপড় বেঁধে ধর্ষকের বিচার দাবি ঢামেক শিক্ষার্থীদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫

মুখে লাল কাপড় বেঁধে ধর্ষকের বিচার দাবি ঢামেক শিক্ষার্থীদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ |
মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মুখে লাল কাপড় বেঁধে ধর্ষকের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টায় ঢামেকের মিলন চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আসেন শিক্ষার্থীরা। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করেন ঢামেক শিক্ষার্থীরা। মানববন্ধন কর্মসূচিতে ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা ‘আমার বোন, তোমার বোন আছিয়া আছিয়া’, ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকের কবর দে’, ‘প্রতিরোধের আগুন বুকে, ধর্ষকদের রুখে দাও’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান

দেন। মানববন্ধনে ঢামেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সেই সঙ্গে কঠোর আইনের প্রয়োগ করতে হবে। দেশের নানা প্রান্তে ধর্ষণের ঘটনা ঘটছে, বিচার হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের বিচারের আওতায় আনতে হবে। এভাবে চলতে থাকলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। এখনই ধর্ষকদের বিচার করতে হবে। আরেক শিক্ষার্থী রুবিনা প্রমী বলেন, ধর্ষকদেরকে যথাযথ বিচারের আওতায় আনা হচ্ছে না, ধর্ষকরা পার পেয়ে যাচ্ছে। যার কারণে এমন ঘটনা বারবার ঘটছে। এসব ঘটনা প্রতিরোধ করতে হলে ধর্ষকদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন