মিরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ, শিশু আহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫

মিরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ, শিশু আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫ |
রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্প বিহারি পাড়া এলাকায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে তামিম হোসেন (১০) নামে এক শিশু আহত হয়েছে। আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত শিশুটির মা নার্গিস আক্তার জানান, তারা মিরপুর-১, আনসার ক্যাম্প, বিহারি পাড়ায় থাকেন। তিনি নিজে অন্যের বাসায় কাজ করেন। আর শিশুটির বাবা আনোয়ার হোসেন শারীরিকভাবে অসুস্থ। ক্যাম্পের ভেতরে একটি মাদরাসায় লেখাপড়া করে তামিম। তিনি জানান, আজ শুক্রবার তামিমের মাদরাসা বন্ধ থাকায় সে বাসায় ছিল। তামিমের মা জানান, সকালে তামিমকে বাসায় রেখে কাজে যান তিনি। এরপর সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে বাড়িতে অনেক মানুষের

ভিড় দেখতে পান। তখন জানতে পারেন, বিহারীপাড়া মসজিদের পাশে ময়লার ভাগাড়ে বলের মতো একটি বস্তু পেয়ে খেলার জন্য সেটি বাসায় নিয়ে আসে তামিম। তিনি আরও জানান, এ সময় তার সঙ্গে কয়েকজন শিশু ছিল। পরে সেটি নিয়ে মসজিদের পাশে খেলছিল তারা। একপর্যায়ে সেটির বিস্ফোরণ ঘটে। এতে তামিমের পেটের ডান পাশে এবং ডান হাতে মারাত্মক জখম হয়। আহত অবস্থায় তাকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শিশুটি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা গুরুতর। তার পেটে ও হাতে গুরুতর জখম হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায়

অবগত করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়