মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ June, ২০২৬

মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ June, ২০২৬ |
সোমবার হিউস্টনে বিশ্বকাপ ফুটবলের শেষ বত্রিশের ম্যাচে জাপানের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে ব্রাজিল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দূর পোস্টে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির চমৎকার এক গোলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ম্যাচের ২৯ মিনিটে দানিলোর একটি বাজে পাসের সুবিধা নিয়ে বল নিয়ন্ত্রণে নেন কাইশু সানো। এরপর গোল অভিমুখে দৌড়ে গিয়ে বক্সের প্রান্ত থেকে নিচু শটে বল জালে জড়ান তিনি। যার ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান। এরপর ৫৬ মিনিটে গ্যাব্রিয়েল মাগাহায়েসের ক্রস থেকে কাসেমিরোর দূর পোস্টের হেডে সমতায় ফেরে ব্রাজিল। এর কিছুক্ষণ পরেই ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত এক আক্রমণ জাপানের গোলরক্ষক জায়ন সুজুকি প্রতিহত করলে বল পোস্টে লেগে ফিরে আসে। আগামী ৫

জুলাই নিউ জার্সিতে পরবর্তী রাউন্ডে ব্রাজিলের মুখোমুখি হবে আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যকার মঙ্গলবারের ম্যাচের বিজয়ী দল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান