মায়ের কোল থেকে ছিটকে পড়ে গাড়ির চাকায় পিষ্ট শিশু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫

মায়ের কোল থেকে ছিটকে পড়ে গাড়ির চাকায় পিষ্ট শিশু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ |
মা-বাবা ও নানা-নানির সঙ্গে আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যাচ্ছিল চার মাসের নাঈম। ব্যাটারিচালিত ভ্যানে সে ছিল মায়ের কোলে। গাড়িটি মোড় ঘোরার সময় নাঈম কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে একটি ইঞ্জিনচালিত ভ্যান (করিমন) এসে শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শুক্রবার মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে কুষ্টিয়ার কুমারখালীতে। এদিকে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রাজধানীতে একজন করে নিহত হয়েছেন। কুমারখালীতে নিহত শিশু নাঈম উপজেলার চাপড়া ইউনিয়নের নগর সাঁওতা গ্রামের রিকশাচালক নাজমুল হোসেনের ছেলে। পুলিশ, স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মা-বাবাসহ কয়েকজন স্বজনের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানে পাশের উপজেলা খোকসায় সুন্নতে খতনা অনুষ্ঠানে যাচ্ছিল নাঈম। কুমারখালীর আমতলা এলাকায়

গাড়িটি মোড় ঘোরার সময় মায়ের কোল থেকে ছিটকে সে সড়কে পড়ে যায়। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি করিমন তাকে চাপা দেয়। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক গাড়ির চালক আমিনুলকে মারধর করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ বলেন, করিমনের চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মাটি বহনকারী ডাম্প ট্রাকের চাপায় শফিউল্লাহ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। শফিউল্লাহর বাড়ি মৌলভীপাড়া গ্রামে। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার

সদস্যদের কমান্ডার (পিসি) হিসেবে কর্মরত ছিলেন। রাজধানীর মুগদার মানিকনগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সুমি আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। মানিকনগরের ওয়াসা রোডে পরিবারের সঙ্গে থাকতেন সুমি। তিনি শিক্ষার্থীদের বাসায় গিয়ে পড়াতেন। তাঁর স্বামীর নাম মাহফুজ রহমান। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দিলীপ বড়ুয়া নামে একজন নিহত হয়েছেন। আজ বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মঘাইছড়ি এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন নারীসহ দু’জন। এদিন গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাকুড়ে বাস-ট্রাকের সংঘর্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি