মাফলারকে নিউজ আইটেম করায় প্রেস সচিবের বিদ্রুপ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫

মাফলারকে নিউজ আইটেম করায় প্রেস সচিবের বিদ্রুপ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫ |
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের মাফলারকে নিউজ আইটেম করায় একটু অবাকই হয়েছেন তিনি। আর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটু বিদ্রুপ সুরে কথাও বলেছেন প্রেস সচিব! বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। ফেসবুক পোস্টে শফিকুল আলম বলেন, যখন আমার মাফলার বিশ্ব কাঁপানো এত বড় সংবাদ শিরোনাম হয়ে যায়, তখন বুঝতে হবে আমি বিশাল এক "কেউকাটা" হয়ে গেছি! আমার এই নতুন তারকাখ্যাতি কি উদযাপন করা উচিত? এই ভাবনায় রাতে ঘুম আসছে না! এদিকে, মাফলার নিয়ে শফিকুল আলম কয়েকটি পোস্ট শেয়ার করেন। তাতে প্রেস সচিবকে উদ্দেশ্য করে লেখা দেখা যায়, সরকার হওয়ার

আগে শিতকালে হাজি গামছা ব্যবহার করত। শিত না মানলে বরজোর ৬ হাত লম্বা ৫ হাত বহর ১টা চাইদর ব্যবহার করত। সরকার হওয়ার পর এখন টপ টেনের ছুট পরে। বড় বড় কোম্পানির কাশ্মিরি মাফলার ব্যবহার করে যার মূল্য ৮৬৫০০ টাকা! এই টাকা আমার আপনার ট্যাস্ক ও রেমিটেন্সের টাকা। আরো একটি পোস্ট তিনি শেয়ার করেছেন। তাতে লেখা আছে, আমি যা দেখছি আপনারা কি তাই দেখছেন..?? সরকারের চৌবাচ্চা বিশেষজ্ঞ প্রেস সচিব..!! মাফলারের দাম ৮৬৫০০ টাকা!!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি টানা তৃতীয়বার স্পেন-ফ্রান্স মহারণ- কে এগিয়ে? শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের স্বপ্ন গুঁড়িয়ে সেমিফাইনালে স্পেন যেই মানবপাচার সিন্ডিকেট হোতার গ্রেফতার চেয়েছিল অন্তর্বর্তী সরকার, মালয়েশিয়া সফরে তার সাথেই সাক্ষাত করলেন তারেক রহমান যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪% নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে? ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ