মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে ভোট: মির্জা ফখরুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে ভোট: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ |
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ মানুষ সংস্কার বোঝে না। তারা বোঝে আমি যেন আমরা ভোটটা দিতে পারি। আমার দেশে যেন শান্তি থাকে, জিনিসপত্রে দাম যেন কম হয়, মারামারি-চুরি-ডাকাতি যেন না হয়। রোববার পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বোদা ও দেবীগঞ্জ উপজেলা বিএনপি এ জনসভার আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, আমরা ভোট চাচ্ছি এ জন্য যে, ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারব। সেই লোক পার্লামেন্টে গিয়ে দেশের জন্য ভালো কাজ করবেন। আমাদের দেশটাকে সঠিকভাবে সাজিয়ে দেবেন। বিএনপি মহাসচিব বলেন, আমরা বলেছ- সংস্কারটা আমরা

চাই। ২০১৬ খালেদা জিয়া ভিশন বাংলাদেশ টোয়েন্টি-থার্টি দিয়েছিলেন। তারেক রহমান দুই বছর আগে ২০২২ সালে ৩১ দফা দিয়েছেন। এ ৩১ দফা কী? সংস্কার। লোকে বলে এই সংস্কার কী জিনিস? সাধারণ মানুষ সংস্কার অত বোঝে না। তারা বোঝে আমি যেন আমরা ভোটটা দিতে পারি। তিনি বলেন, অনেকেই বলে, একাত্তর ভুলে যাবে। একাত্তর সাল ও মুক্তিযুদ্ধকে আমরা ভুলতে পারি না। কারণ, একাত্তর সালে আমাদের একটি স্বাধীন দেশের জন্ম হয়েছে, নিজেকে চিনতে পেরেছি। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, কথায় কথায় ঘুস দেবেন না, যে ঘুস চাইবে তাকে ধরে পুলিশে দেবেন। আপনারা বলবেন, পুলিশও তো ঘুস খাচ্ছে। ওই পুলিশকে আমরা পরিবর্তন করছি। পুলিশ এখন জনগণের

পুলিশ হবে। এ রকম একটা বাংলাদেশ আমরা চাচ্ছি। মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ আমাদের ওপর যে অত্যাচার করেছে তা আর কেউ করেনি। আমাদের আলেম-ওলামাদের অন্যায়ভাবে অত্যাচার করেছে, ফাঁসি দিয়েছে, আমাদের রাজনীবিদদের ধরে নিয়ে গেছে, জেল দিয়েছে- এসব যেন আর না হয়। অন্যায় যেন আর কেউ করতে না পারে, এ জন্য আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, আমরা দীর্ঘ ১৫ বছর ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। বারবার জেলে গিয়েছি। সারাদেশেই ভয়, ত্রাস ও ভীতির রাজত্ব তৈরি করেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। জনগণকে বোকা বানিয়ে তিন তিনটা নির্বাচন করে জোর করে ক্ষমতায় থেকেছেন। তিনি ভেবেছিলেন, কোনো দিন ক্ষমতাহারা

হবেন না। কিন্তু ফ্যাসিবাদের পরিণতি এমনই হয়, তিনি দেশ থেকে পালিয়ে গেছেন। ফখরুলের অভিযোগ, শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারত থেকে ষড়যন্ত্র ও চক্রান্ত করছেন। মিথ্যা প্রচারণা চালানোর চেষ্টা করছেন। হিন্দু ভাইদের ওপর নাকি অত্যাচার হয়েছে। আমরা এ অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই একসঙ্গে বসবাস করি। বিএনপি মহাসচিব আরও বলেন, আমাদের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে। আমরা দেশকে গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলব। সবার ভোটাধিকার নিশ্চিত করতে চাই। সঠিক লোক নির্বাচিত হয়ে সংসদে গেলে দেশ ও জনগণের জন্য ভালো কাজ করবেন। পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা

বেবী নাজনীন, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, বিএনপি নেতা ইশরাক হোসেন, বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, আব্দুল খালেক, জেলা বিএনপি আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলামসহ জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম