মাদকের চালান আটকাতে গিয়ে গাড়ি চাপায় যুবকের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫

মাদকের চালান আটকাতে গিয়ে গাড়ি চাপায় যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫ |
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকের চালান আটকাতে গিয়ে মাদক কারবারিদের গাড়ি চাপায় সাব্বির আহমেদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কায়েমপুর ইউনিয়নের পানিয়ারুপ পশ্চিমপাড়া গ্রামের হানিফ ভুইয়ার ছেলে। নিহত সাব্বির আহমেদ দুবাই প্রবাসী ছিলেন। শুক্রবার (৪ এপ্রিল) রাত দেড়টার দিকে বাড়ির পাশেই গাড়ি চাপায় তার মৃত্যু হয়। তবে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। নিজ স্ত্রীর দায়েরকৃত একটি মামলার পলাতক আসামীও ছিলেন সাব্বির। কিছুদিন যাবৎ পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। তার মৃত্যুর ঘটনায় বাবা হানিফ ভুইয়া বাদী হয়ে কসবা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের নিহত সাব্বিরের বন্ধু খাইরুলের বরাত

দিয়ে বলেন, সাব্বির রাতে মাদকদ্রব্য বোঝাই একটি গাড়ি থামানোর জন্য সিগন্যাল দিয়েছিল। কিন্তু গাড়িটি না দাড়িয়ে তার ওপর দিয়ে চালিয়ে দেয় মাদক কারবারিরা। মুমুর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নিলে কর্ত্যব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি