ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল
এশিয়ান গেমস ক্রিকেট: না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ ও শ্রীলঙ্কা
পারফরম্যান্সে উন্নতি হলেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
অসুস্থতায় এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত
ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড
৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েও উন্নতির ক্ষুধা স্পেন কোচের
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি
মাত্র ১১ বছরেই কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার বোধনা
৪৬তম দাবা অলিম্পিয়াডে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইতিহাসের কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার (ডব্লিউজিএম) হওয়ার গৌরব অর্জন করেছে ১১ বছর বয়সী বিস্ময় বালিকা বোধনা শিবানন্দন।
উজবেকিস্তানের সামারখান্দে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করে উত্তর-পশ্চিম লন্ডনের অধিবাসী বোধনা। রোববার শেষ হওয়া এই আসরে অসাধারণ খেলে বিশ্বকে চমকে দেয় সে।
আন্তর্জাতিক দাবা সংস্থার (ফিদে) অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক সাক্ষাৎকারে বোধনা জানায়, সে এখানেই থেমে থাকতে চায় না; বরং সামনে আরও ইতিহাস গড়তে চায়।
নারী গ্র্যান্ডমাস্টার খেতাবটি দাবায় নারীদের জন্য সর্বোচ্চ সম্মানজনক পদবী।
নিজের এই অর্জন প্রসঙ্গে বোধনা বলে, ‘আমি এই কৃতিত্বে ভীষণ আনন্দিত। তবে এখানেই থেমে না থেকে আরও এগিয়ে যেতে এবং নতুন ইতিহাস তৈরি করতে চাই।’
এর আগে যুক্তরাজ্যের কনিষ্ঠতম নারী দাবা চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও ইংল্যান্ডের ক্রীড়া ইতিহাসে যেকোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অংশ নেওয়ার রেকর্ড গড়েছিল বোধনা। টুর্নামেন্টের টপ বোর্ডে খেলার চাপ অনুভব হয়েছিল কি না—এমন প্রশ্নে খুদে এই দাবাড়ু বেশ সহজ কণ্ঠে জানায়, ‘আসলে সেভাবে কোনো চাপ অনুভব করিনি, আমি শুধু খেলাটি উপভোগ করার চেষ্টা করেছি।’ এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় অলিম্পিয়াড জানিয়ে বোধনা বলে, ‘আগের অলিম্পিয়াডের সঙ্গে এটির অনুভূতি একই রকম ছিল, শুধু এবার অন্য একটি বোর্ডে খেলেছি।’ দাবার প্রতি ভালোবাসা ও ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে বোধনা জানায়, এই খেলার কারণে সে বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ পাচ্ছে। পাশাপাশি পড়াশোনাতেও এটি দারুণ সাহায্য করছে। সে বলে, ‘দাবা স্কুলের
অনেক বিষয়ের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত, তাই পড়াশোনায় এর উপকারিতা অনেক।’ সর্বশেষ এই অর্জনের মধ্য দিয়ে বোধনার বিস্ময়কর পথচলায় যুক্ত হলো নতুন এক পালক। এর আগে ২০২৫ সালের আগস্টে মাত্র ১০ বছর ৫ মাস ৩ দিন বয়সে ৬০ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার পিট ওয়েলসকে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়ে সে। ফিদের তথ্যমতে, এর মাধ্যমে ২০১৯ সালে মার্কিন দাবাড়ু ক্যারিসা ইপের গড়া (১০ বছর ১১ মাস ২০ দিন বয়সে গ্র্যান্ডমাস্টারকে হারানোর) রেকর্ডটি ভেঙে দিয়েছিল এই বিস্ময় বালিকা।