ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ
নওগাঁর সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ।
মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে নিখোঁজ যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার: পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের
কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের টাউনশিপ সংলগ্ন একটি নির্মাণাধীন ভবন থেকে মনিরুল ইসলাম (২৮) নামে এক নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ভবনে কাজ করতে আসা শ্রমিকরা হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। নিহত মনিরুল স্থানীয় মাতারবাড়ী দক্ষিণ রাজঘাট এলাকার বাসিন্দা। তিনি গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন।
নিহতের স্বজনদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মনিরুলের ভাই মোস্তাক অভিযোগ করেন, উদ্ধার হওয়া মরদেহের শরীর ও অণ্ডকোষে একাধিক আঘাতের গুরুতর চিহ্ন রয়েছে। তাকে নৃশংসভাবে পিটিয়ে ও নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে দাবি করে তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির
দাবি জানান। এ বিষয়ে মহেশখালী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও ক্ষুব্ধ এলাকাবাসী মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল ফটকে জড়ো হয়ে প্রতিবাদ জানান। তবে ঘটনার বিষয়ে বক্তব্য জানতে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক এবং নিরাপত্তা দায়িত্বে থাকা সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. এফকোন আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক তাপবিদ্যুৎ কেন্দ্রের এক কর্মচারী অভিযোগ করে জানান, মনিরুলের হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ পাওয়া গেছে এবং তাকে ইলেকট্রিক শক দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এই ঘটনার পেছনে নিরাপত্তাকর্মীদের
যোগসাজশ থাকতে পারে বলেও তিনি দাবি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে অণ্ডকোষে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং বৈদুতিক শকে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।