ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ
পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু
উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ
কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড
মাগুরা পৌর আ.লীগ সভাপতি বাকি ইমাম গ্রেফতার
মাগুরা পৌর আওয়ামী লীগ সভাপতি বাকি ইমাম ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে মাগুরা শহরের দোয়ারপাড় এলাকার বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, গত বছর ছাত্র আন্দোলন চলাকালে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার নামে মাগুরা এবং ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চব্বিশের ৫ আগস্ট সরকার পতনের পর তিনি গা ঢাকা দেন। কিন্তু রাতের কোনো এক সময় তিনি গোপনে বাড়িতে ফিরলে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, নাশকতার মামলার আসামি হিসেবে গ্রেফতারের পর বিকালে আদালতে সোপর্দ করা হলে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।



