মাগুরায় পেট্রোল বোমায় পুড়ল সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫

মাগুরায় পেট্রোল বোমায় পুড়ল সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫ |
মাগুরায় পৃথক পেট্রোল বোমার আগুনে এসিল্যান্ড অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে দুষ্কৃতিকারীরা সরকারি দুটি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। এতে অফিস দুটির দলিলপত্র ও প্রয়োজনীয় কাগজ এবং আসবাবপত্র পড়ে যায়। মাগুরা সদর থানার সহকারী কমিশনার (এসিল্যান্ড) আসমা আক্তার জানান, রাতের আঁধারে দুষ্কৃতিকারীরা শহরের ইসলামপুর পাড়ায় সহকারী ভূমি অফিসের পিছনের জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভবনের নিচে থাকা কম্পিউটার আসবাবপত্রসহ জমি-জমা সংক্রান্ত দলিল ও নথিপত্র পড়ে নষ্ট হয়ে যায়। এদিকে প্রায় একই সময় মাগুরা সরকারি সাব-রেজিস্ট্রার অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাব রেজিস্ট্রার শুভ্রা রানী দাস বলেন, রাতের আধারে দুষ্কৃতিকারীরা শহরের ইসলামপুর পাড়া সাব-রেজিস্ট্রার অফিসে

পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে রেজিস্ট্রি অফিসের সামনে থাকা দলিল লেখকদের অফিসসহ সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের নিচতলা পুড়ে যায়। এতে সাব রেজিস্টার অফিসের জমি জমার দলিল, নথিপত্র ও লেখকদের প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। মাগুরা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মো. আলিম মোল্লা জানান, মাগুরা সদরের সহকারী ভূমি অফিসের কার্যালয় ও সাব-রেজিস্ট্রার অফিসে রাত তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুষ্কৃতিকারীরা পেট্রোল বোমা নিক্ষেপের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডে দুটি প্রতিষ্ঠানে জমি-জমা সংক্রান্ত দলিল ও প্রয়োজনীয় নথিপত্র, আসবাবপত্র পুড়ে যায়। আগুনে কম্পিউটার পদ্ধতি বৈদ্যুতিক লাইনও বিচ্ছিন্ন হয়ে গেছে। সদর থানার ওসি আইয়ুব আলী জানান, পুলিশ তদন্ত করে দোষীদের

চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী