মাইকে ঘোষণা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন মনির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫

আরও খবর

গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার

দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট

হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ

চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ

১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ

বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার

মাইকে ঘোষণা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন মনির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫ |
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী সমাবেশে মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীর কাছে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার অঙ্গীকার করলেন ইয়াবা মনির খ্যাত মো. মনির হোসেন। শনিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস গ্রামবাসীর আয়োজনে কল্পবাস মাঠে মাদকবিরোধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন। মাদক ব্যবসায়ী মনির হোসেন (৫০) উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে তিনি তার ভুল বুঝতে পেরে অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন। এরই প্রেক্ষিতে শনিবার বিকেলে গ্রামবাসীর আয়োজনে মাদকবিরোধী সমাবেশে মনির হোসেন জনসমক্ষে মাইকে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার ঘোষণা দেন এবং এ সময় তিনি বিগত দিনের অপরাধের ক্ষমা প্রার্থনা

করেন। এ সময় তিনি সামাজিকভাবে সবার সঙ্গে মিলেমিশে স্বাভাবিক জীবনযাপনের অঙ্গীকার করেন। ‘একতাই শক্তি একতাই বল, রুখে দাও মাদক বাঁচাও গ্রাম’ এই স্লোগানে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজি নুরুল ইসলামের সভাপতিত্বে ও মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবু তাহের। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি কাজী শাহ আলম খোকন, প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, ইউপি সদস্য মো. ছিদ্দিকুর রহমানসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত