মর্গে রাখা লাশের দুই চোখ ‘খেয়ে ফেলেছে ইঁদুর’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৫

মর্গে রাখা লাশের দুই চোখ ‘খেয়ে ফেলেছে ইঁদুর’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ |
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রকেম) মর্গ থেকে একটি লাশের দুই চোখই গায়েব হয়েছে। পরিবারের অভিযোগ, মরদেহটি থেকে চোখ চুরি হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মর্গে রাখা লাশের দুই চোখ খেয়ে ফেলেছে ইদুর। এ ঘটনায় তদন্ত করছে পুলিশ। ওই মরদেহটি রংপুর নগরীর বুড়িরহাট বাহারদুর সিংহ জিপের পার গ্রামের নাসিম উদ্দিনের ছেলে মাসুম মিয়ার। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ মে) সকালে ধানকাটাকে কেন্দ্র করে শ্যালক সায়েদুরের সঙ্গে মাসুম মিয়ার কথা কাটাকাটি হয়। এ সময় সাইদুরের লোকজন মাসুম মিয়াসহ তার পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত মাসুমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে

পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ হিমঘরে রেখে দেয়। এদিকে বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য হিমঘর থেকে বের করা হলে দেখা যায় মরদেহের দুটি চোখ নেই। এমন খবরে হতবাক হয়ে পড়েন মৃতের স্বজনরা। এ ঘটনায় তারা হাসপাতাল কর্তৃপক্ষের দায়ী করে বিচারের দাবি জানিয়েছেন। নিহতের প্রতিবেশী আব্দুল জলিল জানান, ‘একটা লাশের চোখ চুরি হয় এটা বিশ্বাস করা যায় না। একটা সরকারি হাসপাতালে লাশও নিরাপদ থাকছে না। এ ঘটনায় যারা দায়ী তাদের বিচার চাই।’ হাসপাতালের মর্গের দায়িত্বে থাকা সর্দার অফিসের কর্মকর্তারা অভিযোগ করে বলেন, বারবার তাগাদা দেওয়ার পরেও মর্গের সুরক্ষা কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। হাসপাতালের ওয়ার্ড মাস্টার মানিক ইসলাম বলেন, ‘হিমঘরে ইদুরের উৎপাত বেড়েছে। প্রায় এ ধরনের ঘটনা

ঘটছে।’ এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আ এ আখতারুজ্জামান বলেন, ‘এটি দুঃখজনক ঘটনা। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ভালোভাবে তদন্ত না করা পর্যন্ত সঠিক কারণ বলতে পারবে না। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ বের করা হবে। ফ্রিজিংয়ের ব্যাপারেও আমরা বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখেছি। এটার ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানতে পেরেছি।’ রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি লাশের চোখ ছিল না। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর