মরিয়ম মান্নান ‘নাটক’ ছিল সরকার পতনের ছক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫

আরও খবর

মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন

সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও

“আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা

মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র

এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী

বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি

মরিয়ম মান্নান ‘নাটক’ ছিল সরকার পতনের ছক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ |
মানবাধিকার কর্মীর ফেসবুক পোস্টে ষড়যন্ত্রের অভিযোগ: এলজিবিটি কমিউনিটি ও মরিয়ম মান্নান ইস্যু ব্যবহার করে সরকার উৎখাতের চেষ্টার সাবেক আওয়ামী লীগ সরকারকে উৎখাতের লক্ষ্যে বাংলাদেশের এলজিবিটি কমিউনিটিকে ব্যবহারের এক 'গভীর ষড়যন্ত্রের' অভিযোগ তুলেছেন মানবাধিকার কর্মী ও 'ইনক্লুসিভ বাংলাদেশ সিআইসি'-এর নির্বাহী পরিচালক সঞ্জীবনী সুধা। সম্প্রতি তার একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঢাকা প্রাইডের টিম মেম্বার হিসেবে পরিচিত সুধা তার পোস্টে দাবি করেছেন, এই ষড়যন্ত্রের পেছনে হোচিমিন এবং মোঃ মুনতাসির রহমান নামে দুই ব্যক্তি জড়িত ছিলেন। শিল্পী ও অলাভজনক সংস্থার পরিচালক সঞ্জীবনী সুধা তার ফেসবুক পোস্টে অভিযোগ করেন, বহুল আলোচিত মরিয়ম মান্নানের ঘটনাটি ছিল এই ষড়যন্ত্রের একটি অংশ।

তার দাবি, মরিয়ম মান্নান তার মায়ের নিখোঁজ ও খুনের যে নাটক সাজিয়েছিলেন, সেটিকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ওঠা গুম-খুনের অভিযোগকে উস্কে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল। সুধার অভিযোগ অনুযায়ী, হোচিমিন ব্যক্তিগতভাবে মরিয়ম মান্নানের সাথে দেখা করে তার মায়ের "লাশ" পাওয়ার নাটক মঞ্চস্থ করার পরামর্শ দেন। একইসাথে, তার পরিচিত সাংবাদিকদের মাধ্যমে এই মিথ্যা খবরটি দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেন। পোস্টে আরও বলা হয়, পরবর্তীতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে পুরো ঘটনাটিকে একটি নাটক হিসেবে উন্মোচন করলে, হোচিমিন নিজেকে রক্ষা করতে মরিয়ম মান্নানকে প্রকাশ্যে গালিগালাজ শুরু করেন। পোস্টটিতে দাবি করা হয়, এই কথিত ষড়যন্ত্রের মূলে ছিল হোচিমিনের ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা। তিনি

বাংলাদেশের সংসদ সদস্য হতে চেয়েছিলেন এবং সেই লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেও ব্যর্থ হন। কোনো পথে রাজনৈতিকভাবে সফল হতে না পেরে তিনি সরকার উৎখাতের ষড়যন্ত্রে সক্রিয় হন বলে পোস্টে উল্লেখ করা হয়েছে। সঞ্জীবনী সুধা তার পোস্টে এটিও স্পষ্ট করেছেন যে, এই ধরনের কর্মকাণ্ডের জন্য পুরো এলজিবিটি কমিউনিটি দায়ী নয়। তার মতে, হোচিমিন ও মুনতাসিরের মতো কিছু "লোভী ও অসৎ" ব্যক্তি নিজেদের ক্ষমতার লোভ চরিতার্থ করতে কমিউনিটিকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড ভারতের আদালতে ১৬টি নথি জমা দিয়েও নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ মুসলিম ব্যক্তি নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ