ময়মনসিংহে জাসদ ও আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪

ময়মনসিংহে জাসদ ও আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ |
ময়মনসিংহ নগরীতে পৃথক অভিযান চালিয়ে জাসদ ও আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় একটি শটগান জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে নগরীর মাদরাসা কোয়ার্টার এলাকার নিজ বাসা থেকে মহানগর জাসদের সভাপতি এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে (৬০) গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি শটগান উদ্ধার করা হয়। বিগত বৈষম্যবিরোধী আন্দোলনে নগরীতে শহিদ সাগর হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। এ ছাড়াও শুক্রবার রাতে নগরীর চরঈশ্বদিয়া এলাকা থেকে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আসাদুজ্জামান জামালকে (৫২) কোতোয়ালি মডেল থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়। এদিকে রাতেই

নগরীর জেলখানা রোড এলাকা থেকে ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল হোসেনকে (৫০) বিএনপি অফিস ভাঙচুরের মামলায় গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, জাসদ নেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুর সঙ্গে তার ভাতিজা সৈয়দ সজলকে আটক করা হয়েছিল। তবে তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় সজলকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। অন্যদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’