মন খারাপ উড়ন্ত সালাহর, এমবাপ্পের কাঁধে গুরুভার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪

মন খারাপ উড়ন্ত সালাহর, এমবাপ্পের কাঁধে গুরুভার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ |
সাউদাম্পটনের বিপক্ষে গত রোববার জোড়া গোল করে দলকে জিতিয়ে সবার প্রশংসায় ভাসছিলেন মোহামেদ সালাহ। মাঠে ঝড় তুললেও ফারাও রাজকুমার নিজে কিন্তু ভীষণ হতাশ। লিভারপুলের সঙ্গে তাঁর চুক্তি মাত্র সাত মাস বাকি। এত ভালো খেলার পরও ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়নের প্রস্তাব আসছে না। সেই হতাশা নিয়েই আজ প্রিয় অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের হেভিওয়েট লড়াইয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নামছেন তিনি। ভিনিসিয়ুস চোট পাওয়ায় স্বস্তিতে নেই রিয়ালও। লিভারপুলের মাঠে কিলিয়ান এমবাপ্পে কাঁধে দলকে জেতানোর গুরুভার। কারভাহাল, মিলিতাও, চুয়েমেনি, রদ্রিগোসহ আটজন চোটে মাঠের বাইরে। নতুন করে ইনজুরিতে পড়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। লিভারপুলে কেবল সালাহর ভবিষ্যৎই অনিশ্চিত নয়, ক্লাবের আরও দুই গুরুত্বপূর্ণ সদস্য ভার্জিল ফন ডাইক, আলেকজান্ডার-আর্নল্ডের ভবিষ্যৎও

অনিশ্চিত। চোটের কারণে মাঠের বাইরে থাকা আর্নল্ডের আবার রিয়ালে যাওয়ার গুঞ্জন রয়েছে। এই অস্বস্তি থাকলেও নতুন কোচ আর্নে স্লটের অধীনে লিভারপুল কিন্তু দারুণ ছন্দে রয়েছে। প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির চেয়ে তারা ৮ পয়েন্টে এগিয়ে গেছে। চ্যাম্পিয়ন্স লিগের চার ম্যাচের সবকটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। ডাচ কোচ স্লট দায়িত্ব নেওয়ার পর ১৮ ম্যাচের ১৬টি জিতেছেন। লিভারপুলের এই দুরন্ত ছুটে চলার অন্যতম কারিগর সালাহও। ৩২ বছর বয়সী এ উইঙ্গার চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ গোলের পাশাপাশি ১০টি অ্যাসিস্টও করেছেন। কিন্তু রোববার দলকে জেতানোর পর অভিমানই ঝরে পড়ল তাঁর কণ্ঠে, ‘আমরা প্রায় ডিসেম্বরে চলে এসেছি, এখনও ক্লাবে থাকার কোনো প্রস্তাব পাইনি।

আমার এখানে থেকে যাওয়ার চেয়ে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি।’ ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়নের প্রস্তাব না পেয়ে তিনি যে হতাশ, সেটাও গোপন করেননি, ‘অবশ্যই হতাশ। আমি শিগগির অবসর নিচ্ছি না। আমি শুধু খেলায় মনোযোগ দিচ্ছি। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতার চেষ্টা করছি। তবে আমি হতাশ, দেখা যাক কী হয়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু