মনপুরায় রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, দুই যুবক গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫

মনপুরায় রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, দুই যুবক গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫ |
ভোলার মনপুরায় রাতভর নারীকে ধর্ষণ করেছে চার যুবক। রোববার ভুক্তভোগী নারী অভিযুক্ত চারজনের বিরুদ্ধে মনপুরা থানায় মামলা করলে দুই যুবককে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ওই নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এদিকে চট্টগ্রামে ভিক্ষুককে ধর্ষণে অটোচালক এবং রাজশাহীতে শিশুকে ধর্ষণচেষ্টায় এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কুষ্টিয়ায় শিশুকে যৌন নিপীড়নে অভিযুক্তের দোকানে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর- মনপুরা (ভোলা) : গ্রেফতাররা হলেন- উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা নসু মাঝির ছেলে শরীফ ও চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার পশ্চিম এওয়াজপুর গ্রামের বাসিন্দা আবুদল বারেক হাওলাদারের ছেলে আকবর আলী। মনপুরা থানার ওসি আহসান

কবির জানান, দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। পলাতক দুজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। চট্টগ্রাম : গ্রেফতার অটোচালক আবদুল আলী ভোলার বাসিন্দা। তিনি নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার এ-ব্লক নুরু কোম্পানির গ্যারেজের পাশে ভাড়া বাসায় থাকতেন। শনিবার রাতে চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার ভুক্তভোগীর করা মামলায় গ্রেফতার আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চান্দগাঁও থানার ওসি আফতাব আহমেদ জানান, ১১ মার্চ ওই ভিক্ষুক ধর্ষণের শিকার হন। রাজশাহী : গ্রেফতার বৃদ্ধ এনামুল রাজশাহীর কাটাখালী থানার কাপাশিয়া তালুকদারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি নগরীর বোয়ালিয়া থানার রামচন্দ পুর বৌবাজার হাদির মোড় এলাকায় ভাড়ায় থাকতেন। রোববার গ্রেফতারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বোয়ালিয়া থানার ওসি

মোস্তাক হাসান জানান, শনিবার শিশুটিকে বাসায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় আসামি। শিশুর চিৎকারে আশপাশের লোকজন আসামিকে ধরে পুলিশে সোপর্দ করে। ওসি জানান, শিশুটির মা রাতেই ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন। কুষ্টিয়া : শনিবার দুপুরে সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বৃদ্ধের নাম সাগজত। তিনি ওই এলাকায় মুদি দোকানের ব্যবসা করেন। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। ভুক্তভোগী শিশুটির মা জানান, মঙ্গলবার দুপুরে তার মেয়ে সাগজতের দোকানে যায়। তখন তিনি বিস্কুটের লোভ দেখিয়ে শিশুটিকে দোকানের মধ্যে নিয়ে যৌননিপীড়ন করেন। এলাকাবাসী জানান, সাগজতের বিরুদ্ধে এর আগেও এ ধরনের অভিযোগ উঠেছিল। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদী হাসান বলেন, স্থানীয় কিছু

শিক্ষার্থী সাগজত নামে ব্যক্তির টং দোকানে আগুন দিয়েছে। পুলিশ পরিবেশ শান্ত করেছে। ভুক্তভোগী পরিবারটি এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি। পরিবারটির সঙ্গে কথা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া