মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৬

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৬ |
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর (ড্রিংক-ড্রাইভিং) অভিযোগে সিডনির একটি আদালত অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারকে অপরাধী সাব্যস্ত করে ১,৫০০ অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১,০৬৫ মার্কিন ডলার) জরিমানা করেছে। গত এপ্রিলে পুলিশের হাতে গ্রেপ্তার হন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই ব্যাটার আদালতে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। ইস্টার সানডের উইকেন্ডে পরিবারকে নিয়ে সিডনির পূর্বাঞ্চলীয় শহরতলিতে একটি অনুষ্ঠান থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে অ্যালকোহল পরীক্ষায় ব্যর্থ হন তিনি। পরীক্ষায় তার রক্তে অ্যালকোহলের মাত্রা নির্ধারিত আইনি সীমার দ্বিগুণেরও বেশি পাওয়া যায়। ওয়েভার্লি লোকাল কোর্টকে জানানো হয়, সড়কের পাশে অ্যালকোহল পরীক্ষার স্থান দেখেই ওয়ার্নার গাড়ি থামান এবং পাশে থাকা নারী যাত্রীর

সঙ্গে আসন বদল করার চেষ্টা করেন। অস্ট্রেলীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী বিচারক ক্লেয়ার ফারনন আদালতে বলেন, ‘আমি মেনে নিচ্ছি যে ওয়ার্নারের মাধ্যমে আবারও একই ধরনের অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা কম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নিউ সাউথ ওয়েলসে ঘটা বহু সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ এই মদ্যপ অবস্থায় গাড়ি চালানো।’ গাড়িতে শিশু উপস্থিত থাকায় অপরাধটির গুরুত্ব আরও বেড়ে যায় বলে মন্তব্য করেন বিচারক। অস্ট্রেলিয়ার হয়ে ১১২টি টেস্ট এবং ২৫০টিরও বেশি সীমিত ওভারের ম্যাচ খেলা ওয়ার্নারকে এখন তার গাড়িতে একটি অ্যালকোহল ‘ইন্টারলক’ ডিভাইস বসাতে হবে। যন্ত্রটি চালকের শ্বাস-প্রশ্বাসে অ্যালকোহলের উপস্থিতি টের পেলে গাড়ি স্টার্ট হতে দেয় না। আদালতের রায় শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি না

হয়েই স্থান ত্যাগ করেন ওয়ার্নার। পরবর্তীতে তার এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রায়ের পূর্বে ওয়ার্নারের আইনজীবী আওয়াইস আহমেদ আদালতকে জানান, তার মক্কেল ইতোমধ্যে সংবাদমাধ্যমের অতিরঞ্জিত খবরের কারণে অতিরিক্ত শাস্তির মুখে পড়েছেন, যা তার বাণিজ্যিক সুযোগ-সুবিধাকে সরাসরি প্রভাবিত করছে। তাই তাকে সাজা থেকে রেহাই দেওয়ার জন্য তিনি বিচারকের কাছে আবেদন জানান। ওয়ার্নার বর্তমানে ‘ফক্স স্পোর্টস অস্ট্রেলিয়া’র ধারাভাষ্যকার হিসেবে কর্মরত আছেন। ডারউইনে অনুষ্ঠিত সাম্প্রতিক অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজেও ব্রডকাস্টার দলটির সদস্য ছিলেন তিনি। এ ছাড়া বিগ ব্যাশ লিগের দল সিডনি থান্ডারের অধিনায়কের দায়িত্বে রয়েছেন তিনি। প্রতিষ্ঠানটি নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানো বিরোধী সচেতনতা প্রচারণার সঙ্গে যুক্ত। সিডনি

থান্ডারের অধিনায়ক পদে ওয়ার্নারের ভবিষ্যৎ কী হবে—সে বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ক্রিকেট নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘আমাদের সংস্থা নিরাপদ ড্রাইভিং এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এড়ানোর পক্ষে সোচ্চার ভূমিকা পালন করে। আমরা এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং সকল খেলোয়াড়কে নিরাপদ ড্রাইভিং সম্পর্কে সচেতন করার প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনঃ “কেন ডিসেম্বরেই ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা?” নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার না খেলেই কীভাবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের জিন্নাতের ট্রাম্পের সাথে সাক্ষাতে ব্যর্থ হলেও হাইতির প্রধানমন্ত্রীর দেখা পেলেন তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুরের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগ নেতাকে না পেয়ে কিশোর সন্তানকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আজ সিঙ্গেল ডে, নিজের সাথে ভালোবাসাবাসির দিন হামে একদিনে ঝরল আরও ১১ শিশুর প্রাণ: টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৬ মাসেও কমেনি সংক্রমণ, মান প্রশ্নবিদ্ধ