‘মঙ্গল শোভাযাত্রা মুসলমানদের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫

আরও খবর

দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না

রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়

‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩

২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে?

রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা

আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি

শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম

‘মঙ্গল শোভাযাত্রা মুসলমানদের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ |
বাংলা বর্ষবরণে ‘মঙ্গল শোভাযাত্রা’ মুসলমানদের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর। তিনি বলেন, বাংলা বর্ষবরণ বাঙালির নিজস্ব সাল গণনা সংক্রান্ত একটা উৎসব। গ্রামবাংলায় এর আয়োজনের নিজস্ব ও ঐতিহ্যবাহী একটা রীতি বিরাজমান ছিল। তাতে আমাদের প্রাণ ও প্রকৃতির ছোঁয়া লক্ষ করা যেত। কিন্তু এই উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশে মুসলিম বিশ্বাসবিরোধী সংস্কৃতির বিস্তার করার অপচেষ্টা হয়েছে। বিশেষ করে, পতিত স্বৈরাচারের আমলে পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নামে যেভাবে কলকাতার উচ্চবর্ণীয় হিন্দু সংস্কৃতির বিস্তার ঘটানো হয়েছে- তা দেশের বৃহৎ জনগোষ্ঠীর বিশ্বাস ও অনুভূতিকে আঘাত করেছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র এসব

কথা বলেন। তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টার প্রাথমিক কথাবার্তায় মনে হয়েছিল তিনি উৎসব কেন্দ্রিক পতিত স্বৈরাচারের চর্চিত রীতি থেকে সরে আসবেন। কিন্তু আমরা হতাশার সঙ্গে লক্ষ করছি যে, এর নাম ‘মঙ্গল শোভাযাত্রা’ই রাখা হয়েছে। যা স্পষ্টত মুসলমানদের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। ইসলামী আন্দোলন মনে করে, দেশের বৃহৎ জনগোষ্ঠীর বিশ্বাসে আঘাত করে কোনো উৎসবকে সর্বজনীন করা যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, দেশের মানুষের বিশ্বাসের বিরুদ্ধে স্বৈরাচারের আস্কারাপ্রাপ্ত সাংস্কৃতিক লড়াই যদি অভ্যুত্থান পববর্তী অন্তর্বর্তী সরকার অব্যাহত রাখে, তাহলে জনগণ হতাশ হবে এবং এর পরিণতি ভালো কিছু হবে না। তাই পয়লা বৈশাখ কেন্দ্রিক আয়োজনের নাম এবং আয়োজন থেকে ইসলামের বিশ্বাস ও সংস্কৃতির

সঙ্গে সাংঘর্ষিক এমন সবকিছুকে বাদ দিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব বলেন, ঈদ অত্যাসন্ন। কিন্তু এখনো অনেক শ্রমিক তাদের মজুরি বুঝে পায়নি। সরকারকে দায়িত্ব নিয়ে এর সমাধান করতে হবে। ঘরমুখী মানুষের যাত্রা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্য হয় তার ব্যবস্থা করতে হবে এবং ঈদের সময়ে রাজধানী ঢাকাসহ সারা দেশের নিরাপত্তা জোরদার করতে হবে। পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা যাতে কোনো সুযোগ নিতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?