‘মই দিয়ে সেতু পারাপার’ সংবাদ প্রকাশের পর পাল্টে গেল চিত্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৫

‘মই দিয়ে সেতু পারাপার’ সংবাদ প্রকাশের পর পাল্টে গেল চিত্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ |
ঝালকাঠির নলছিটিতে ‘মই দিয়ে সেতু পারাপার’ শিরোনামে গত ১৯ মে (২০২৫) সংবাদ প্রকাশের পর টনক নড়ে উপজেলা এলজিইডি অফিস কর্তৃপক্ষের। এরপর দ্রুত পাল্টে যায় সেতুর দুই দিকের চিত্র। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে তিন দিনের মধ্যে সেতুর দুই দিকের এপ্রোচ বালু দিয়ে ভরাট করে সংযোগ সড়কে ইট সলিংয়ের কাজ শুরু করেছেন। এতে ভুক্তভোগী এলাকাবাসী খুশি এবং তাদের দীর্ঘদিনের কষ্টের লাগব হয়েছে বলে অভিব্যক্তি প্রকাশ করেছেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ সংবাদ প্রকাশের জন্য ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা। প্রসঙ্গত, নলছিটি এলজিইডির অধীনে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে এক বছর আগে নির্মিত বাইতারা সেতুর দুই পাশের এপ্রোচে বালি ভরাট ও সংযোগ সড়ক না হওয়ায়

মই দিয়ে সেতু পার হচ্ছিলেন দুই ইউনিয়নের মানুষ। উপজেলার সুবিদপুর ইউনিয়নের মজকুনী গ্রামের বাইতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নির্মিত হয়েছে ওই সেতটিু। উপজেলার সুবিদপুর ও কুশঙ্গল এ দুই ইউনিয়নের সংযোগ সেতু এটি। ঠিকাদারকে কাজের বিলও দিয়ে দেওয়া হয়েছিল। তবে দীর্ঘ সময় পার হলেও সেতুর দুই পাশের এপ্রোচ ও সংযোগ সড়কের কাজ (বালু ভরাট ও সংযোগ সড়কে ইট সলিংয়ের কাজ) ফেলে রেখেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্স। গত বছরের ৫ আগস্টের পরে ওই কাজের ঠিকদার মো. মনিরুল ইাসলামকে আর দেখা যাচ্ছিল না।। যার ফলে দুই ইউনিয়নের (সুবিদপুর ও কুশঙ্গল ইউপি) মানুষ চরম দুর্ভোগে ছিলেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছিলেন কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ

পথচারী ও ব্যবসায়ীরা। বাইতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা. হাওয়া আক্তার বলেন, দীর্ঘদিন ধরে সেতুটির এপ্রোচের বালু ভরাট ও সংযোগ সড়কে ইট সলিংয়ের কাজ ফেলে রেখেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। ঝুঁকি নিয়ে মই দিয়ে সেতু পারাপারে আমাদের কোমলমতি শিক্ষার্থীসহ এলাকাবাসী চরম কষ্ট ভোগ করেছেন। সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষের টনক নড়ে। এজন্য পত্রিকা কর্তৃপক্ষকে ধন্যবাদ। সেতুটির এপ্রোচে বালু ভরাট করা হয়েছে এবং সংযোগ সড়কে সলিংয়ের কাজ চলমান থাকায় আমাদের কষ্ট লাগব হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর