ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি টাকা দিলেন নেইমার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুন, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি টাকা দিলেন নেইমার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুন, ২০২৬ |
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র এবার মাঠের বাইরেও বড় মনের নজির দেখালেন। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে জরুরি উদ্ধার ও মানবিক ত্রাণ তৎপরতায় তিনি আড়াই লাখ মার্কিন ডলার বা তিন কোটি টাকা দান করেছেন। ভেনেজুয়েলার সংবাদ মাধ্যম এল সুমারিও-র প্রতিবেদন অনুযায়ী, নেইমারের এই অর্থ দিয়ে বিপর্যস্ত পরিবারগুলোর জন্য খাবার, বিশুদ্ধ পানি, অস্থায়ী আশ্রয় এবং অন্যান্য জরুরি সহায়তার ব্যবস্থা করা হবে। এ প্রসঙ্গে নেইমার বলেন, ‘ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে।’ তিনি আশা প্রকাশ করেন, এই সাহায্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে একটু শক্তি ও স্বস্তি দেবে। রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প ভেনেজুয়েলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। একের পর এক আফটারশকে উদ্ধারকাজ আরও কঠিন হয়ে

পড়েছে। এ পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন মারা গেছেন। আহত হয়েছেন ৩ হাজার ২৩৮ জনেরও বেশি। বাস্তুচ্যুত হয়েছেন ৩ হাজারের বেশি পরিবার। আন্তর্জাতিক মানবিক সংস্থা ও বিভিন্ন দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এদিকে ৩৪ বছর বয়সী নেইমার এখন বিশ্বকাপ খেলছেন। চোটের কারণে গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচ মিস করেছিলেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে শেষ দিকে বিকল্প খেলোয়াড় হিসেবে নেমে মাঠে ফেরেন। নকআউট পর্বের আগে এই প্রত্যাবর্তন ব্রাজিল শিবিরের জন্য বড় স্বস্তির বিষয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম