ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিহত বেড়ে ৭ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৫

ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিহত বেড়ে ৭

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৫ |
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি নরসিংদীর মাধবদীতে। কম্পনের ফলে সারাদেশে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন এবং বহু মানুষ আতঙ্কিত অবস্থায় রয়েছেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে, ভূমিকম্পের মাত্রা ৫.৭ রিখটার স্কেল এবং এর এপিসেন্টার ছিল নারায়ণগঞ্জের মধবদী এলাকায়। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (USGS) অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫.৫ এবং এপিসেন্টার ছিল নারসিংদি। রাজধানীতে নিহত ৩ পুরান ঢাকার বংশালে একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে ৩ জন পথচারী নিহত হন। বংশাল থানার পুলিশ ও ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। তৎক্ষণাৎ নিহতদের নাম পরিচয় জানা যায়নি। নারায়ণগঞ্জে নিহত ২ রূপগঞ্জ উপজেলায় ভূমিকম্পের কারণে দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়। তার মেয়ে আহত হয়েছেন। একই এলাকায় একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক শিশু নিহত হন। শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। নরসিংদীতে নিহত ২ ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে সদর উপজেলার গাবতলী এলাকায় বাড়ির সানসেট ভেঙে ওমর (১০) নামের এক শিশু নিহত হয়েছেন। তার বাবা দেলোয়ার হোসেন উজ্জল গুরুতর আহত হয়েছেন। একই উপজেলায় মাটির দেয়াল ধসে কাজম আলী (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হন। এটি ঘটেছে জেলার পলাশের মালিতা গ্রামে।

জেলাজুড়ে অন্তত ৫৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ছাদের রেলিং ভেঙে একসাথে তিনজন আহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন