ভারত সিরিজে ধারাভাষ্যে দেখা যেতে পারে তামিমকে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ September, ২০২৪

ভারত সিরিজে ধারাভাষ্যে দেখা যেতে পারে তামিমকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ September, ২০২৪ |
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ভারতে শুরু হতে যাওয়া আসন্ন এই সিরিজে ধারাভাষ্যকার হিসেবে যাচ্ছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। ইতোমধ্যেই সম্প্রচারকারি প্রতিষ্ঠান স্টারের সঙ্গে কথাবার্তা চলছে তামিমের। দীর্ঘদিন দলকে ব্যাট হাতে নেতৃত্ব দেয়া তামিম এবার দলের হয়ে ধরবেন মাইক্রোফোন। ক্রিকেটাররা যখন ভারতের মাটিতে লড়াই করবেন তামিমকে তখন দলের হয়ে ম্যাচ বিশ্লেষণে দেখা যাবে। এর আগে ঘরের মাঠে অনুষ্ঠিত কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে তাকে ধারাভাষ্য দিতে দেখা গেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ধারাভাষ্য দিয়েছেন তামিম। দুবারই তামিমকে দেখা গেছে অতিথি ধারাভাষ্যকার

হিসেবে। এবার হয়তো ধারাভাষ্যকে পেশা হিসেবে নিতে পারেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। তামিম ইকবাল আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে বা টেস্ট থেকে এখনও সরে দাঁড়াননি তামিম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান