ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্যদের ওপর নির্ভর করে না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫

ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্যদের ওপর নির্ভর করে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫ |
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় এবং এই সম্পর্ক ‘স্বতন্ত্র’, যা অন্যান্য দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের ওপর নির্ভর করে না। শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। খবর এএনআইয়ের। রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। আমরা গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকতে চাই। আমরা দ্বিপাক্ষিক সম্পর্ককে এমনভাবে উন্নীত করতে চাই যেন দুই দেশের জনগণের ভালো হয়’। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সম্পর্কোন্নয়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি ‘স্বতন্ত্র’ এবং অন্যান্য

দেশের সঙ্গে ঢাকার সম্পর্ক কেমন হচ্ছে সেটার ওপর তা নির্ভর করে না’। তিনি বলেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এ অঞ্চলের সব ঘটনার ওপর আমরা নিবিড়ভাবে নজর রাখছি। আমরা সবকিছুই পর্যবেক্ষণ করি এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিয়ে থাকি’। আগামী মাসে নয়াদিল্লিতে বিএসএফ-বিজিবি মহাপরিচালক পর্যায়ের বৈঠকের বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে রণধীর জয়সওয়াল বলেন, ‘প্রস্তাবিত বৈঠক নিয়ে আলোচনা হয়েছে। তবে এর তারিখ এখনো নির্ধারণ করা হয়নি’। এদিকে সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে ভারত বাংলাদেশের কাছে ‘গঠনমূলক সহযোগিতার মনোভাব’ আশা করে বলেও উল্লেখ করেন তিনি। এ নিয়ে বিরোধের বিষয়ে প্রশ্নে জয়সওয়াল বলেন, ‘সীমান্ত সুরক্ষিত করতে বেড়া দেওয়ার বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সমঝোতা রয়েছে। আমরা

আশা করি বাংলাদেশ গঠনমূলক সহযোগিতার মনোভাব নিয়ে বিষয়টি দেখবে। দুই পক্ষেরই এই সমঝোতা বাস্তবায়ন করা উচিত’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ