ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ আটক ১০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ আটক ১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫ |
ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় সাতক্ষীরার কলারোয় সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে কলারোয়া উপজেলার সুলতানপুর বিওপির পোতাপাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই বাংলাদেশী। আটককৃতরা হলো-লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার রুমা আক্তার (২৫), বরিশাল জেলার হিজলা থানার ময়না বেগম(২৫), মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার শারমিন বেগম (৩০), সাতক্ষীরার আশাশুনি উপজেলার রাধাপুর গ্রামের হালিমা বেগম (২৬), সদর উপজেলার বাকাল এলাকার মনিরা বিবি (২৬), এদের সাথে পাঁচজন শিশু রয়েছে। বিজিবি-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক সাংবাদিকদের কাছে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ছয় মাস আগে আটক ব্যক্তিরা

চাকুরি এবং অন্যান্য কাজের উদ্দেশ্যে পাসপোর্ট ছাড়া সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যান। বৃহস্পতিবার ভোরে তারা বাংলাদেশে প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’