ভারতে আজ প্রথম টি ২০ সাকিব-উত্তর বাংলাদেশের নতুন পথচলা শুরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪

ভারতে আজ প্রথম টি ২০ সাকিব-উত্তর বাংলাদেশের নতুন পথচলা শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪ |
সাকিব আল হাসানে ১৭ বছর ও ২০৯ দিনের দীর্ঘ টি ২০ ক্যারিয়ারের সমাপ্তি হয়েছে গত টি ২০ বিশ্বকাপে। বিশ্বের আর কোনো ক্রিকেটারের এত লম্বা সময় ধরে এই সংস্করণে খেলার নজির নেই। এই ফরম্যাটে সাকিব বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার এবং উইকেট শিকারি বোলার। সেই সাকিবকে ছাড়া আজ বাংলাদেশ শুরু করতে যাচ্ছে নতুন সূচনা। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথম ম্যাচ আজ গোয়ালিয়রে। বাংলাদেশ সসময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচে সাকিবের জায়গা নেবেন মেহেদী হাসান মিরাজ, যিনি ১৪ মাস পর ফিরেছেন টি ২০ ফরম্যাটে। দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জেতার পর ভারত তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম

দিয়েছে। সূর্যকুমার যাদব যে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন, টি ২০-তে তারা অভিজ্ঞতায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে। স্বাগতিক দলে নতুন মুখ মায়াঙ্ক যাদব, নিতিশ কুমার রেড্ডি ও হার্ষিত রানা। আজ অভিষেক হতে পারে ডান-হাতি পেসার মায়াঙ্কের, যিনি আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেন। অপরদিকে বাংলাদেশ অপেক্ষাকৃত অভিজ্ঞ। কমপক্ষে ৫০টি খুদে সংস্করণের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের সামনে সুযোগ নিজেদের সম্মিলিত প্রচেষ্টায় সাদা বলের ক্রিকেটে আলো ছড়ানোর। তরুণ তুর্কি তানজিম হাসান, রিশাদ হোসেন ও তানজিদ হাসানের সামনেও নিজেদের মেলে ধরার মঞ্চ এই সিরিজ। লেগ-স্পিনার রিশাদ এ বছর টি ২০ বিশ্বকাপে ১৪ উইকেট নিয়েছেন। টুর্নামেন্টে তিনি

ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি। ভারতের টপঅর্ডার ও পেস আক্রমণ অনেকটা নতুন চেহারার। তবে যতই স্বাগতিকদের তারুণ্যনির্ভর দল বলা হোক না কেন, ভুলে গেলে চলবে না যে, এই সংস্করণে এ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ১৪ ম্যাচে তাদের জয় ১৩টি। বাংলাদেশ সফলতা পেয়েছে মাত্র এক ম্যাচে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য বলেছেন, ‘এই সিরিজ থেকে আমাদেরকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে খেলতে দেখবেন আপনারা। দলের সবাই মাঠে নামবে জেতার জন্য। আমি মনে করি, এই সিরিজে যারা খেলছে, তাদের সঙ্গে আরও চার-পাঁচজন ২০২৬ টি ২০ বিশ্বকাপে খেলবে। তাই বলা যায়, আগামী বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতি শুরু হচ্ছে এই সিরিজ থেকে।’ সেই সঙ্গে আক্রমণাত্মক ক্রিকেট খেলার প্রত্যয়

ব্যক্ত করেছেন বাংলাদেশ অধিনায়ক। নাজমুল হোসেন সিরিজ জয়ের ব্যাপারেও আশাবাদী। তিনি বলেন, ‘সত্যি বলতে আমরা সিরিজ জিততে চাই। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। আপনি যদি টি ২০ বিশ্বকাপের দিকে দৃষ্টি দেন, তাহলে দেখবেন আমরা সেমিফাইনাল খেলার অনেক কাছে ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত তা সম্ভব হয়ে ওঠেনি।’ তিনি যোগ করেন, ‘এই সিরিজে আমাদের নতুন দল। আমি আশা করব, আমাদের সবাই ভালো খেলবে।’ বাংলাদেশ অধিনায়কের অভিমত, ‘টি ২০ ক্রিকেটে আপনি আগে থেকে কিছু অনুমান করতে পারবেন না। যারা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং ভালো করবে, তারাই জিতবে। ভালো খেলাটাই গুরুত্বপূর্ণ।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা