ভারতের ইশারায় চলে ক্রিকেট, আইসিসি শুধুই দর্শক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪

ভারতের ইশারায় চলে ক্রিকেট, আইসিসি শুধুই দর্শক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ |
ক্রিকেটে বরাবরই মোড়লদের রাজত্ব চলে। একসময় ক্রিকেট দুনিয়ার হট টপিক ছিল ‘বিগ থ্রি’র রাজত্ব। বিগ থ্রি’র তিনটি দেশ হলো- ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। কিন্তু এখন বাকি দুই মোড়লকে পেছনে ফেলে ভারতই ক্রিকেটের হর্তাকর্তা হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে ভারতের গোঁয়ার্তুমিতে যা আরও একবার প্রমাণিত হয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওপর রীতিমত ছড়ি ঘুরিয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের আবদার পূরণ করেছে। এর ফলে টুর্নামেন্টে নিজেদের সব ম্যাচ এখন ভারত নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। এমনকি টুর্নামেন্টের স্বাগতিক দেশ পাকিস্তানকেও ভারতের বিপক্ষে খেলতে বিমানে চড়তে হবে। ক্রিকেট দুনিয়ার ভারতের আধিপত্যের কথা এবার অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কথাতেও উঠে এলো। বেশিরভাগ অস্ট্রেলিয়ান ক্রিকেটারই মনে করেন, আসলে

ক্রিকেটের মূল শাসক ভারত-ই, আইসিসি এক্ষেত্রে দর্শকের ভূমিকায় থাকে। আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট। সে ম্যাচের আগে কয়েকজন অজি ক্রিকেটারের সামনে এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল এবিসি স্পোর্ট। তাদের মধ্যে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ বলেছেন, ‘ভারতীয় বোর্ড ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি। তাদের তুলনায় আইসিসির শক্তি কম।’ আন্তর্জাতিক ভারতের ‘যম’ হিসেবে পরিচিত ট্র্যাভিস হেডের মতে, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ‘ক্রিকেটের শাসক’, তবে আইসিসিও কম শক্তিশালী নয়। অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার উসমান খাজা এবং উইকেটকিপার অ্যালেক্স ক্যারির মতো ক্রিকেটারেরাও বিসিসিআইকে আইসিসির চেয়ে শক্তিশালী বলে উল্লেখ করেছেন। তবে অস্ট্রেলিয়ার সবশেষ বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের মতে, শক্তির দিক দিয়ে বিসিসিআই

এবং আইসিসির অবস্থান সমান্তরাল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার