ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তিন টাকায় ১ টাকা অনিয়ম
জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন
প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে
পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল
কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা
ইতিহাসকে হারাতে পারবেন কি ট্রাম্প? ইরান যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি এখন অনিশ্চয়তায়
‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয়
ভারতীয় হাইকমিশনারকে জরুরি তলব
ভারতে বাংলাদেশের কয়েকটি মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে জরুরি তলব করেছে সরকার। এই প্রেক্ষিতে বিকাল ৪টায় প্রণয় কুমার ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান।
এদিকে উগ্রপন্থিদের বিক্ষোভে এমন নেক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে আগরতলাসহ ভারতে বাংলাদেশের সব ক'টি মিশনের নিরাপত্তা জোরদার করার জন্য আগেই দেশটির বিদেশ মন্ত্রকে নোট পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিবাদের সঙ্গে ওই নোট পাঠানো হয় বলে নিশ্চিত করেছে সেগুনবাগিচা।
উল্লেখ্য, উদ্ভূত পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উভয় গেটে সেনা মোতায়েন, ডিপ্লোমেটিক জোনসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নতুন করে নিরাপত্তা জোরদার করা হয় বলে জানা গেছে। সোমবার দুপুরে আগরতলায় ওই হামলার ঘটনা ঘটে।
এছাড়া বাংলাদেশের সীমান্ত লাগোয়া আরও কয়েকটি
স্থানেও ভারতীয় বিভিন্ন সংগঠন বিক্ষোভ করছে। তারা বাংলাদেশবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছে। গতকালও বিক্ষোভ হয়েছে মুম্বাই উপ-দূতাবাসের সামনে। আগরতলা মিশনে হামলার ঘটনায় তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে আজ ঘটনার সঙ্গে জড়িত ৭ জনকে আটক এবং নির্লিপ্ততার জন্য ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধের ব্যবস্থা নেয়া হয়েছে বলে রিপোর্ট মিলেছে।