ভারতীয় ক্রিকেটারের সন্তান ছেলে থেকে মেয়ে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪

ভারতীয় ক্রিকেটারের সন্তান ছেলে থেকে মেয়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ |
ভারতীয় ক্রিকেট দলের ২০০৩ বিশ্বকাপ ফাইনালে খেলা অলরাউন্ডার সঞ্জয় বাঙ্গার আবারও খবরের শিরোনামে। তবে এবার তিনি আলোচনায় এসেছেন ব্যক্তিগত কারণে- তার ছেলে আরিয়ান বাঙ্গারের লিঙ্গ পরিবর্তনের মধ্য দিয়ে। আরিয়ান সম্প্রতি লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছেন এবং নিজের নাম রেখেছেন আনায়া বাঙ্গার। তিনি সোশ্যাল মিডিয়ায় এ পরিবর্তনের খবর দিয়েছেন। জানিয়েছেন, তিনি ১১ মাস ধরে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়ে এই লিঙ্গ পরিবর্তন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি লাইভের। আনায়া নিজে বাবার মতোই ক্রিকেটার ছিলেন। তবে লিঙ্গ পরিবর্তনের কারণে তার আর ক্রিকেট খেলা হবে না। তার পোস্টে বলেন, ‘তরুণ বয়স থেকে, ক্রিকেট সবসময় আমার জীবনের একটা অংশ।

বড় হওয়ার আগে, আমি আমার বাবাকে দেখেছি, তিনি কীভাবে দেশের হয়ে খেলেছন ও কোচিং করেছেন। আমিও তার রাস্তা অনুসরণ করার স্বপ্ন দেখতাম। প্যাশন, ডিসিপ্লিন এবং যেই পথ তিনি দেখিয়েছেন তা আমাকে বারবার অনুপ্রাণিত করেছে। আমি নিজেকে ক্রিকেটার হিসেবে তৈরি করতে কাজ শুরু করি। আশায় ছিলাম, একদিন আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারব।’ লিঙ্গ পরিবর্তনের কারণে শরীরে অনেক পরিবর্তন এসেছে তার। যার ফলে এখন আর খেলতে নামতে পারেন না তিনি। তিনি লেখেন, ‘আমি কোনোদিন ভাবিনি আমি ক্রিকেটের স্বপ্ন দেখা ছেড়ে দেব। কিন্তু আমাকে সেটা করতে হয়েছে বাস্তবের জন্য। একজন ট্রান্স নারী হিসেবে যিনি হরমোনে চিকিৎসা করিয়েছে, তাতে আমার শরীরে অনেক পরিবর্তন এসেছে।

আমি পেশি হারাতে থাকি এবং অ্যাথলিটের ক্ষমতাগুলো যেতে থাকে। আমি যেই খেলাকে ভালোবাসতাম সেটা আমার থেকে সরে যেতে থাকে।’ আনায়া বর্তমানে আছেন ইংল্যান্ডে। ট্রান্স নারীদের জন্য ক্রিকেটের দরজা কিছু দিন আগেই বন্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তবে আনায়া চান বাবার মতো দেশের প্রতিনিধিত্ব করতে। তবে ট্রান্স নারীদের জন্য ক্রিকেটের কোনো নিয়ম নেই। যে কারণে তিনি উষ্মাও প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু