ভারতকে ডোবাচ্ছে চীন,বাংলাদেশকে ডোবাবে ভারত! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫

ভারতকে ডোবাচ্ছে চীন,বাংলাদেশকে ডোবাবে ভারত!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫ |
বহুদিন থেকেই ভারতকে টেক্কা দিয়ে এশিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে চীন। এবার বেইজিংয়ের দৃষ্টি তিব্বতের নয়নাভিরাম নদী ইয়ালুং জাম্বো। যেটি চীনের শিয়াং নদী ভারত হয়ে বাংলাদেশের ওপর দিয়েও চলে এসেছে ব্রহ্মপুত্র নদীটি। এই নদী ঘিরেই নতুন রাজনৈতিক দ্বন্দ্ব ছড়িয়ে পড়েছে চীন ভারতের মধ্যে। চিরশত্রু দুই প্রতিবেশী দেশের মধ্যে এই দ্বন্দ্বের প্রভাব পড়তে চলেছে বাংলাদেশেও। মূলত এই নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করবে চীন। আর দেশটির নতুন এই কর্মযজ্ঞে চোখে সর্ষেফুল দেখছে ভারত। কারণ শঙ্কা আছে যে এই বাঁধ অরুণাচল এবং আসামের ওপর ফেলবে নেতিবাচক প্রভাব। যদিও পাল্টা হিসেবে নতুন বাঁধ নির্মাণে উদ্যত ভারত। এরই মধ্যে তিব্বতের ইয়ালুং জাম্বো নদীতে পৃথিবীর সবচেয়ে বড়

জলবিদ্যুৎ বাঁধ নির্মাণে অনুমোদন দিয়ে ফেলেছে চীন।বাঁধটি বছরে ৩০০ বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রাখবে বলে মনে করা হচ্ছে। চীনের যে কোনো পদক্ষেপে সজাগ দৃষ্টি দেশটি। ভারতের এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে দিল্লি। এমনকি এ নিয়ে শঙ্কিত পরিবেশ বিশেষজ্ঞরাও। তারা বলছেন, এই বাঁধ হলে ভারতীয় জলসীমার নিচু অঞ্চলে পানির প্রবাহ বৃদ্ধি পাবে। বেইজিংয়ের এই ঘোষণার পর এবার একই নদীতে বাঁধ দেয়ার পরিকল্পনা প্রকাশ করল ভারত। দেশের অরুনাচল রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা আপার মাল্টি পারপাস প্রজেক্ট বাস্তবায়নের কথা জানিয়েছেন। এই প্রকল্পে ব্যয় হবে আনুমানিক এক লাখ তেরো হাজার কোটি রুপি। কিন্তু চীন ভারতের পাল্টাপাল্টি বাঁধ নির্মাণের ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশের

লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও শঙ্কা রয়েছে। ভারত সরকারের প্রস্তাবিত তের দশমিক দুই বিলিয়ন ডলারের সেই বাঁধ নির্মাণ হলে এটি প্রায় নয় বিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ করতে পারবে এবং এগারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। হাজার হাজার মানুষকে তাদের বাসস্থান ছাড়তে হবে। সিয়াং নদীর উৎপত্তি তিব্বতে। সেখানে এই নদীটি ইয়ান জাম্বো নামে পরিচিত। চীন সম্প্রতি তিব্বতের মেয়েদের কাউন্টিতে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের অনুমোদন দিয়েছে। এই বাঁধ নির্মাণের ফলে ভারতের ভূখণ্ডে নদীর প্রবাহে বিঘ্ন ঘটতে পারে সম্ভাব্য এই ক্ষতির প্রভাব কিছুটা হ্রাস করার জন্যই ভারত সরকার শিয়াং নদীতে পাল্টা বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, হিমালয় অঞ্চলের ভঙ্গুর পরিবেশ এবং ভূমিকম্পপ্রবণ ভূখণ্ডে

দুটি বিশাল বাঁধের উপস্থিতি বিপুল বিপর্যয় এবং ক্ষতির কারণ হতে পারে। এই প্রতিযোগিতা স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। তারা বলছেন, চীন যখনই নদীর ওপর বাঁধ নির্মাণ করে তা নিকটবর্তী দেশের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। ভারত এই প্রতিযোগিতায় জড়িয়ে পরিস্থিতি আরো জটিল করছে। গবেষকদের মতে, পানি নিয়ে ভারত ও চীনের এই প্রতিযোগিতায় সবচেয়ে বড় ক্ষতি হবে বাংলাদেশের। ব্রহ্মপুত্র অববাহিকার মাত্র আট শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত হলেও এই নদীটি দেশের ৬৫ শতাংশেরও বেশি পানির জোগান দেয়। বিশেষজ্ঞরা বলছেন, চীন ও ভারতের মধ্যে পানি বণ্টন নিয়ে উত্তেজনা দক্ষিণ এশিয়ায় আরও অস্থিরতা সৃষ্টি করবে। বাংলাদেশকে এই আলোচনায় অন্তর্ভুক্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট নদী অববাহিকার

সব দেশের মধ্যে সমন্বিত আলোচনা প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক