ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল
রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না
প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা
দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার
৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না?
গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪%
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার
ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না: বিজিবির মহাপরিচালক
ভারতের সঙ্গে যেসব বিষয়ে বাংলাদেশ বঞ্চিত হয়েছে বলে মনে করে, সেসব ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, "পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি যে, ভারতের সঙ্গে যেসব অসম চুক্তি রয়েছে, সেগুলো নিয়ে কাজ করতে হবে। বিষয়গুলো কূটনৈতিক পর্যায়ে সমাধান করা হবে, তবে আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না। যেসব ক্ষেত্রে আমরা মনে করি বঞ্চিত হয়েছি, সেসব বিষয়ে কোনো আপস করা হবে না।"
তিনি আরও জানান, ভারতের সঙ্গে
সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলোচনার জন্য একটি বৈঠক করা হবে, যেখানে সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করা হবে। "বর্ডার কিলিং এই সম্মেলনের অন্যতম প্রধান এজেন্ডা। আমরা স্পষ্ট করে বলতে চাই, কোনো বিষয়ে ভারতের সঙ্গে কোনো ছাড় দেওয়া হবে না," বলেন তিনি। এদিকে, ভারতের সঙ্গে সম্পর্কের আস্থা বৃদ্ধির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করেছেন, "বাংলাদেশ কোনো ছাড় দিয়ে আস্থা তৈরি করবে না। শুধু ছাড় দিলেই আস্থা বাড়ে না, আলোচনার মাধ্যমেও তা সম্ভব।"