ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা
ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা
আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত
নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা
ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন
বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?
ভারতকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে হবে: স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ
বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননার ঘটনায় ভারতকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ। সোমবার সংগঠনটির মিডিয়া উপকমিটির সদস্য তামিম আহসান প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, সোমবার ভোরে আগরতলার হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীরা বাংলাদেশের সহকারী হাইকমিশনে আক্রমণের ঘটনায় স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ তীব্র নিন্দা জানাচ্ছে। বিক্ষোভকারীরা পূর্বপরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে প্রবেশ করে। এ সময় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতেই তারা পতাকার খুঁটি ভাঙচুর ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের অভ্যন্তরের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করে। আগরতলায় কূটনৈতিক মিশনের ওপর এমন হামলা
ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশন, ১৯৬১ এর সুস্পষ্ট লঙ্ঘন। এতে আরও বলা হয়, এদিকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা সীমান্ত লাইন ক্রস করে অবৈধভাবে বাংলাদেশেও প্রবেশের চেষ্টা করে। যেটি বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি উস্কানিমূলক আচরণ। স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ অবিলম্বে এসব ঘটনার তদন্তপূর্বক অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে। এ সব ঘটনায় ভারতকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে হবে, নাহলে তারা প্রতিবেশীর মর্যাদা হারাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারত সরকারের মনে রাখা প্রয়োজন যে, সার্বভৌমত্বের প্রশ্নে স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদসহ বাংলাদেশের আপামর জনতা যে কোনো সময় মাঠে নামতে সদা প্রস্তুত।