‘ভাবিনি এমন জয় দেখে যেতে পারব’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪

‘ভাবিনি এমন জয় দেখে যেতে পারব’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ |
ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করা পরিপূর্ণ তৃপ্তি দেয়নি অনেককেই। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া টেস্ট জয়েও লেগে ছিল দেশের মাটিতে পছন্দের উইকেটে খেলার তকমা। টেস্ট জয়ের সত্যিকারের তৃপ্তি দিয়েছিল মাউন্ট মঙ্গানুইয়ে ঐতিহাসিক জয়। কিউইদের বিপক্ষে সিলেট টেস্টের পারফরম্যান্সও মুগ্ধ করেছে। কিন্তু অতীতের সব ছাপিয়ে গেছে পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করা। দেশি-বিদেশি ক্রিকেট বিশ্লেষকদের কাছে যেটা বাংলাদেশের ক্রিকেটের সেরা সাফল্যের স্বীকৃতি পেয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু তো আবেগি হলেন আরও বেশি। তিনি বলেছেন, কখনও ভাবতে পারেননি এ জীবনে এমন সাফল্য দেখতে পাব। বাংলাদেশ খুব বেশি টেস্ট ম্যাচ জেতেনি। ২৫ বছরে ১৪৪ টেস্ট ম্যাচ খেলে ২১টিতে জয়।

৯টি সিরিজ জয়ের তিনটি বিদেশে। এক ম্যাচে ভালো খেললে পরের ম্যাচে ব্যর্থতা দেখতে হয়েছে। এই প্রথম কোনো প্রতিকূলতা বাংলাদেশের ধারাবাহিক ভালো খেলায় বাধা হতে পারেনি। প্রিয় দলের এমন সাফল্য দেখে আপ্লুত বিসিবির সাবেক প্রধান নির্বাচক নান্নু, ‘একটি ভারসাম্য টেস্ট দল গড়ে তুলতে আমরা অনেক দিন ধরে চেষ্টা করেছি। টেস্ট ক্রিকেটারদের আলাদা করছি। বিদেশের জন্য ফাস্ট বোলার তৈরি করেছি। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত বল করার জন্য সক্ষম করে গড়ে তোলা হয়েছে। ধাপে ধাপে উন্নতি হয়েছে। সবকিছু মিলিয়ে বলব, ঐতিহাসিক সিরিজ জয়। এটা যে দেখে যেতে পারব, ভাবিনি। নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে, দেখে যেতে পারলাম পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জয়।

আমি খেলোয়াড়দের জন্য গর্বিত।’ স্মৃতির ফ্রেমে বাঁধাই করে রাখার মতো এই পারফরম্যান্সের কৃতিত্ব কোনো একটি বিভাগকে দিতে চান না নান্নু, ‘খেলোয়াড়রা একটি মুহূর্তের জন্য ফোকাস হারায়নি। মনেই হয়নি তারা পাকিস্তানের মাটিতে খেলছে। আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং করেছে। শারীরিক ভাষা ছিল ইতিবাচক। খুবই বুদ্ধি দিয়ে খেলেছে। ৩৬ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর গেম বদলে দিয়েছে। সবার জন্য অফুরান ভালোবাসা।’ রাওয়ালপিন্ডির স্টেডিয়ামের অনার্স বোর্ডে লেখা হয়েছে, বাংলাদেশের চার ক্রিকেটারের নাম– মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও হাসান মাহমুদ। তাদের বাইরে একজন নাম লিখেছেন পাকিস্তানি ব্যাটারদের হৃদয়ে। তিনি হলেন, ফাস্ট বোলার নাহিদ রানা। টাইগার এ ফাস্ট বোলার ভেঙেছেন অগ্রজ

রুবেল হোসেনের জোরে বোলিংয়ের রেকর্ড। নিজের রেকর্ড হারিয়েও খুশি রুবেল, ‘রানার সঙ্গে আমি যখন বিপিএলে খেলি, তখনই ওকে বলেছিলাম, আমার রেকর্ড তুমি ভাঙবে। ও বলেছে, ভাইয়ো দোয়া কইরেন। আমি বলেছি, অবশ্যই দোয়া করব (হাসি)। ও সত্যিই জোরে বল করে। ১৫২ কিলোমিটার গতি সামান্য বিষয় না। ও পেস দিয়ে ব্যাটারদের পরাস্ত করেছে। ও গতির ক্ষেত্রে কোনো ছাড় দেয় না।’ জাতীয় দলের সাবেক এ পেসার মনে করেন, পেস বোলিং কাজে লাগিয়ে বিশ্বের যে কোনো দেশে টেস্ট ম্যাচ জয়ের সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। জাতীয় দলের আরেক সাবেক ফাস্ট বোলার হাসিবুল হোসেন শান্ত পুরো দলকেই কৃতিত্ব দিলেন। তিন বিভাগের উন্নতি এবং সমন্বিত পারফরম্যান্স পাকিস্তানে

সিরিজ জয় সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা সেফটি ভালভের ত্রুটি, অনিশ্চিত রূপপুরের বিদ্যুৎ ডিভিসি ও কংসাবতী বাঁধের পানি ছাড়ায় পশ্চিমবঙ্গে বন্যার শঙ্কা শুধু জনপ্রিয়তা তার পরিচয়ের সম্পূর্ণ ব্যাখ্যা নয়: জয়া আনারস খাওয়ার ৮ উপকারিতা ইরানে ‘যখন খুশি’ হামলার হুমকি ট্রাম্পের বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলে আবারও চিঠি সিঙ্গাপুরে চার জাতি টুর্নামেন্ট: ব্রাজিলের মুখোমুখি জাপান প্রতিমন্ত্রী শাহে আলমের ভিজিটিং কার্ডে করছাড় আবেদন: ছেলের প্রতিষ্ঠানের জন্য বিশেষ সুবিধা দাবি! রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের অভিযোগ ব্যক্তিগত জেট নয়, বিমানের লিজ নেওয়া বোয়িং নিয়ে বঙ্গবন্ধুর নামে অপপ্রচার অক্সফোর্ড ম্যাট্রিক্স তুলে ধরে জাতিসংঘে জার্মান আওয়ামী লীগ: দল নিষিদ্ধকরণকে চ্যালেঞ্জ করে হস্তক্ষেপ আহ্বান ট্রেনে ইন্টারনেট চালু হতেই চুরির মহোৎসব, উধাও স্টারলিংকের মূল্যবান যন্ত্র শেখ হাসিনার দূরদর্শিতা: শুধু টোলনির্ভর নয়, ভেবে রেখেছিলেন সাধারণের টোলমুক্ত যাতায়াতের কথাও