ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব
বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব
করদাতাদের জন্য সুখবর
ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে
কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না
দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে
বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম
ভরিতে ২ হাজার টাকা বেড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম
দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে প্রতি ভরি স্বর্ণের নতুন দাম হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
রোববার থেকে স্বর্ণের নতুন এ দাম কার্যকর হবে।
সবশেষ গত ২৯ জানুয়ারি স্বর্ণের দাম বেড়েছিল। সে সময় প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ হয়েছিল ১ লাখ ৪২ হাজার ৭৯১ টাকা। এ নিয়ে এ বছর চতুর্থ দফায় বাড়ল স্বর্ণের দাম।
নতুন দাম অনুযায়ী প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা এবং ১৮ ক্যারেট বিক্রি হবে ১ লাখ
১৮ হাজার ৫৪১ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৯৭ হাজার ৪৭৬ টাকা। অবশ্য সোনার দাম বৃদ্ধি হলেও অপরিবর্তিত আছে রুপার দাম।
১৮ হাজার ৫৪১ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৯৭ হাজার ৪৭৬ টাকা। অবশ্য সোনার দাম বৃদ্ধি হলেও অপরিবর্তিত আছে রুপার দাম।



