ভবনজুড়ে ক্ষত আর ধ্বংসের চিহ্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪

ভবনজুড়ে ক্ষত আর ধ্বংসের চিহ্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪ |
ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন এখন কেবলই ধ্বংসস্তূপ। ভবনটিতে স্থাপিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিছুই আর অবশিষ্ট নেই। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিক্ষুব্ধ ছাত্র-জনতা এই ভবনে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর আর লুটপাট হয় ভবনটির ভেতরে থাকা মুক্তিযুদ্ধের দুর্লভ স্মৃতিচিহ্ন। নষ্ট হয় ১৯৭৫ সালের ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের স্মৃতিচিহ্নগুলোও। গত মঙ্গলবার ভবনটিতে গিয়ে দেখা গেল, সব প্রবেশপথের লোহার গেট বন্ধ করে দেওয়া হয়েছে। সামনের দেয়ালের ওপর কাঁটাতার দিয়ে ঘিরে দেওয়া। বাইরে থেকে তাকালে তিনতলা ভবনটিতে ধ্বংসের চিহ্ন চোখে পড়ে। ভেতরে থাকা সব গাছে নতুন পাতা গজিয়েছে। ভবনের গা-ঘেঁষে ওপরে উঠে যাওয়া বাগানবিলাস গাছগুলোতেও ফুটেছে নতুন

ফুল। এলাকা ঘুরে দেখা গেল, স্মৃতি জাদুঘরের গেট সংলগ্ন শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিটিও নেই। লেক-সংলগ্ন এলাকায় একটি বড় ভাস্কর্য ছিল, সেটিও আর নেই। প্রতিকৃতি নেই, কোনো রকমে বেদিটি টিকে আছে। বঙ্গবন্ধু ভবনের সামনের ফুটপাতে একটি বড় লোহার কনটেইনারে প্লাস্টিকের চেয়ারসহ কিছু জিনিসপত্র রেখে দেওয়া হয়েছে। এগুলো হামলা থেকে রক্ষা পেয়েছিল অথবা লুটের পর ফেরত দিয়ে যাওয়া হয়েছিল। ভবনটির নিরাপত্তা রক্ষায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা জানান, পালাক্রমে দিনরাত বঙ্গবন্ধু ভবনের সামনে পুলিশ মোতায়েন রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়ার পর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ছাড়াও পাশের তিনটি

বাড়ি এবং একটি রেস্টুরেন্টে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এই তিনটি বাড়িও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট ও আওয়ামী লীগের কাজে ব্যবহার হয়ে আসছিল। একটি বাড়ি অবশ্য নির্মাণাধীন। ধ্বংসযজ্ঞের চার মাস পর মঙ্গলবার বঙ্গবন্ধু ভবনে প্রবেশের সুযোগ মেলেনি। তবে প্রত্যক্ষদর্শী কয়েকজনের বয়ানে ভেতরের চিত্রের কিছু ধারণা পাওয়া গেল। জানা গেল, জাদুঘরের মূল গেট পার হলেই নিচতলা থেকে তিনতলা ভবন পর্যন্ত পুরোটাই এখন ধ্বংসস্তূপ। ভেতরের সিঁড়িতে যেখানে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃতদেহ পড়ে ছিল, সেই স্থানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে ফেলা হয়েছে সব কক্ষের দরজা-জানালা ও আসবাব। বিভিন্ন কক্ষ আর ভবনের দেয়ালে দেয়ালে টানানো ১৫ আগস্টের নিহতদের ছবি, মুক্তিযুদ্ধের স্মৃতিময় ছবি, ১৫

আগস্টের ঘটনাবলির ওপর রচিত বই আর তথ্যচিত্রের কিছুই অবশিষ্ট নেই। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের কাপড়, জুতা ও স্যান্ডেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বরের এই বাড়িতে থেকেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। স্বাধীনতার পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁকে এই বাড়িতেই সপরিবারে হত্যা করা হয়। পরে ১৯৯৪ সালে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ গঠনের মাধ্যমে ভবনটিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রূপান্তর করেন তাঁর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। ভবনটির ভবিষ্যৎ নিয়ে ট্রাস্ট কিংবা অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ বিষয়ে দায়িত্বশীল কারও বক্তব্য জানা যায়নি। এরই মধ্যে গত সোমবার বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে

অন্যদের পাশাপাশি ট্রাস্টের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। কারা ট্রাস্টে টাকা দিয়েছেন এবং এই ট্রাস্টের টাকা কী কাজে ব্যবহার করা হয়েছে, তা খতিয়ে দেখতেই তাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম