ব্র্যাক ব্যাংকের গ্রাহকের মাধ্যমে টাকা পাচার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪

ব্র্যাক ব্যাংকের গ্রাহকের মাধ্যমে টাকা পাচার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪ |
ব্যবসার আড়ালে ২১ লাখ মার্কিন ডলার পাচার করার তথ্য পেয়েছে ব্র্যাক ব্যাংকের তিন গ্রাহকের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ)। বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগের বিশেষ পরিদর্শনে বিষয়টি ধরা পড়ায় ব্র্যাক ব্যাংককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। যে তিন গ্রাহকের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে ২১ লাখ ডলার পাচারের তথ্য এসেছে, সেগুলো হলো তাহসিন ইন্টারন্যাশনাল, জিএস খান অ্যাপারেলস ও সেইফ ফ্যাশন অ্যান্ড ট্রেডিং। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগের বিশেষ পরিদর্শন প্রতিবেদনে বিষয়গুলো উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন বলছে, ব্র্যাক ব্যাংকের গুলশান শাখার গ্রাহক তাহসিন ইন্টারন্যাশনাল, জিএস খান অ্যাপারেলস ও সেইফ ফ্যাশন অ্যান্ড ট্রেডিং ২০২০ থেকে ২০২৩ সাল

পর্যন্ত কমপক্ষে ২১ লাখ ডলার পাচার করেছে। এসব প্রতিষ্ঠান ব্যবসার আড়ালে আন্ডার ইনভয়েসিং (বিদ্যমান আয়ের চেয়ে কম ঘোষণা), মাল্টিপল ইনভয়েসিং (বেশি দামের পণ্য কম দামের পণ্য হিসেবে ঘোষণা) এবং ওভার শিপমেন্ট (বেশি পণ্য কম পণ্য হিসেবে ঘোষণা) মাধ্যমে বিদেশে পণ্য রপ্তানি করে। আর ঘোষিত রপ্তানির বিপরীতে রপ্তানি আয় নির্ধারিত সময়ে আসেনি; যা ব্র্যাক ব্যাংকের জানার কথা। ব্যাংকিং নিয়মাচার অনুযায়ী, পাচার ঠেকাতে সন্দেহজনক লেনদেনের রিপোর্ট (এসটিআর) বিএফআইকে জানানোর কথা। কিন্তু নিজের গ্রাহকের অর্থ পাচারের তথ্য বিএফআইইউকে দেয়নি ব্র্যাক ব্যাংক। এ ঘটনায় ব্র্যাংক ব্যাংককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা আদায়ে ২২ ডিসেম্বর ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সেলিম

আর এফ হোসেনকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। জানতে চাইলে ব্র্যাক ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গ্রাহক রপ্তানির অর্থ ফেরত আনেনি, এটা সত্য। ব্যাংকের পক্ষ থেকে সব সময় এ ধরনের ঘটনা বাংলাদেশ ব্যাংক কিংবা বিএফআইইউকে জানানো হয়। হয়তো কোনো কারণে অনেক রপ্তানিকারক গ্রাহকের মধ্যে ওই তিন গ্রাহকের রপ্তানি আয়ের তথ্য বিএফআইইউকে অবহিত করা হয়নি। এ জন্য ব্যাংককে জরিমানা করা হয়েছে। পরে এ রকম ভুল এড়াতে বাড়তি সতর্কতা নেওয়া হবে। পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, ব্র্যাক ব্যাংকের গ্রাহক তাহসিন ইন্টারন্যাশনাল ৩৯৫টি ইএক্সপির মাধ্যমে ১৩ লাখ ডলার, জিএস খান অ্যাপারেলস ২৫টি ইএক্সপির মাধ্যমে ২ লাখ ডলার এবং সেইফ

ফ্যাশন অ্যান্ড ট্রেডিং ৪২টি ইএক্সপির মাধ্যমে ৬ লাখ ডলারের গার্মেন্টস পণ্য রপ্তানি করে। এসব প্রতিষ্ঠান বাজারমূল্যের ৮ ভাগের ১ ভাগ দাম দেখিয়েছে। আবার ঘোষিত ওজনের চেয়ে ৬-৮ গুণ বেশি পণ্য রপ্তানির জন্য জাহাজীকরণ করা হয়েছে। এমনকি কম দামের পণ্যের আড়ালে বেশি দামের পণ্য রপ্তানি করা হয়েছে। মূলত ব্যবসার আড়ালে অর্থ পাচার করতে ভুয়া তথ্য দেওয়া হয়েছে। কিন্তু সন্দেহজনক লেনদেন রিপোর্ট দেয়নি ব্র্যাক ব্যাংক। এ বিষয়ে জানতে ব্র্যাক ব্যাংকের এমডিকে একাধিকবার মোবাইলে ফোন করে পাওয়া যায়নি। খুদে বার্তা পাঠালেও সাড়া মেলেনি। পরে ব্যাংকটির কমিউনিকেশন বিভাগের প্রধান এবং জনসংযোগ কর্মকর্তা ইকরাম কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ রকম ঘটনা তো অনেক

ব্যাংকে ঘটে। তাহলে শুধু ব্র্যাক ব্যাংক কেন? অভিযোগের বিষয়ে তাহসিন ইন্টারন্যাশনাল, জিএস খান অ্যাপারেলস ও সেইফ ফ্যাশন অ্যান্ড ট্রেডিংয়ের সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল ধরেননি প্রতিষ্ঠান তিনটির প্রধান নির্বাহীরা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, অর্থ পাচার দেখার দায়িত্ব বিএফআইইউর। বাংলাদেশ ব্যাংকের জরিমানা করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা যাচ্ছে না। তবে কোনো ব্যাংককে জরিমানা করলে তা নির্ধারিত হিসাব থেকে কেটে নেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল