ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নতুন ভোটার হওয়ার সময়সীমা নির্ধারণ করলো ইসি
প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের
দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প!
ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে
সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ
বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ
ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার
ব্রিগেডিয়ার আযমীর বরখাস্ত আদেশ বাতিল
বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত কর্মকর্তা ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আযমীর বরখাস্ত আদেশ গতকাল বৃহস্পতিবার বাতিল করা হয়েছে। আযমী বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে আমান আযমী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হিসেবে তার সব সুযোগ-সুবিধা পাবেন।
ব্রিগেডিয়ার আযমীকে ২০০৯ সালে শেখ হাসিনা সরকারের সময় তার পদ থেকে বরখাস্ত করা হয়। এতে তিনি সেনাবাহিনীতে কর্মরত থাকা সময়ের সব বেনিফিট ও সুবিধা থেকে বঞ্চিত হন।
তিনি এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। ২০১৬ সালে ব্রিগেডিয়ার আযমীকে গুম করে আয়নাঘরে অন্তরীণ করে রাখা হয়। ২০২৪ সালের আগস্ট বিপ্লবের পর জনাব আমান আযমী মুক্তি লাভ করেন। গুম থাকা আট বছর তিনি সূর্যের আলো দেখার সুযোগ পাননি বলে জানান।
উল্লেখ্য,
ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আযমী সেনাবাহিনীতে সোর্ড অব অনার পাওয়া একজন চৌকস কর্মকর্তা ছিলেন। কিন্তু তিনি জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম আযমের ছেলে হওয়ার কারণে প্রাপ্য পদোন্নতি ও পদায়ন থেকে বঞ্চিত হন। একই কারণে তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত ও পরে গুমের শিকার হতে হয় বলে জানা যায়।