ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুবদলের সাবেক সভাপতিকে গুলি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুবদলের সাবেক সভাপতিকে গুলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫ |
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মুকুল দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নবীনগর পৌর এলাকার পদ্মপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, যুবদলের সাবেক নেতা মফিজুর রহমান সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির আঘাতে তিনি গুরুতর আহত হন। হামলার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে গুলিবিদ্ধ মুকুলকে উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার প্রাথমিক চিকিৎসা হলেও অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য

জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠান। গুলিবিদ্ধ মুকুলের বড় ভাই মিজানূর রহমান জানান, মানুষের গুঞ্জন শুনে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং মুকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এদিকে, যুবদল নেতার উপর হামলার ঘটনায় নবীনগরের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল করেন। নবীনগর সমবায় মার্কেট থেকে নবীনগর প্রশাস ইউএনও গেট পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতাকর্মীরা এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এসময় ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম জানিয়েছেন,

কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। রাজনৈতিক নেতার ওপর এমন সন্ত্রাসী হামলায় এলাকাবাসীর মধ্যে গভীর আতঙ্ক বিরাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ