ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫

ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ |
চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টা থেকে নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে দুপুর ১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। জানা যায়, এদিন সকাল ১০টার দিকে বাহির সিগন্যাল এলাকায় জব্দ করা অটোরিকশা ফেরত ও পুলিশের হয়রানি বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে তাদের সড়ক ছাড়তে বললে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়ার ঘটনা

ঘটে। অটোরিকশা চালকরা পুলিশের দিকে ইট-পাটকেল মারতে থাকে। পরে বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে পুলিশ টিয়ারশেল ছুঁড়েন। এরপর সেনাবাহিনীর সদস্যরা গেলে চালকরা সড়ক ছেড়ে পালিয়ে যান। পুলিশ জানায়, অটোরিকশা চালকরা প্রায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রেখেছিলেন। বারবার তাদের অনুরোধ করে সড়ক থেকে সরে যেতে বললেও তারা সেখান থেকে যাচ্ছিলেন না। একপর্যায়ে তারা পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। পরে পুলিশ বাধ্য হয়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছুঁড়ে। এ বিষয়ে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ইজি বাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম শাখার আহ্বায়ক আল কাদেরী জয় বলেন, ‘আজ আমাদের কোনো কর্মসূচি ছিল না। কিন্তু কয়েকদিনের অভিযানে কয়েক হাজার ব্যাটারি রিকশা, ইজিবাইক জব্দ করা হয়েছে। এটি তো শ্রমিকদের জীবিকা।

তাই ক্ষুব্ধ শ্রমিকরা মরিয়া হয়ে রাস্তায় নেমেছেন। তাদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এটার একটা সুরাহা হওয়া উচিত। নগরে অন্তত দেড় লাখ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক আছে। কিন্তু এগুলো কোথায় চলতে পারবে, কীভাবে চলতে পারবে তার কোনো নীতিমালা নেই। পুলিশ যেখান থেকে পারছে, ধরে নিয়ে যাচ্ছে, চালকদের হয়রানি করছে। এটাতো হতে পারে না।’ জানতে চাইলে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘রিকশাচালকদের অনেকবার বলেছি রাস্তা থেকে সরে দাঁড়াতে। তারা উলটো আমাদের ওপর হামলা চালিয়েছে। আমি ঘটনাস্থলে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এখনও উত্তেজনা চলছে। উল্লেখ্য, চলতি এপ্রিল মাসেই চট্টগ্রাম নগরে ট্রাফিক পুলিশের অভিযানে ২৮৯৬টি ব্যাটারিচালিত রিকশা জব্দ ও ডাম্পিং করা হয়েছে। এরই প্রেক্ষিতে

চালকদের ক্ষোভ দানা বাঁধছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়