ব্যাংকে ডলারের দাম আরও ২ টাকা বাড়ল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫
     ৬:৪৮ পূর্বাহ্ণ

ব্যাংকে ডলারের দাম আরও ২ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫ | ৬:৪৮ 150 ভিউ
ব্যাংকগুলো প্রতি ডলারের দাম আরও দুই টাকা করে বাড়িয়েছে। ডলার কেনা ও বেচা দুই ক্ষেত্রেই দাম বাড়াল। এখন ব্যাংকগুলো আমদানি, বকেয়া ঋণ পরিশোধসহ অন্যান্য খাতে গ্রাহকদের কাছে প্রতি ডলার বিক্রি করবে সর্বোচ্চ ১২২ টাকা করে। বুধবারই প্রায় সব ব্যাংক ১২২ টাকা করে ডলার বিক্রি করেছে। আগের দিন মঙ্গলবার ছিল সর্বোচ্চ ১২০ টাকা। এ দফায় প্রতি ডলারের দাম বাড়ল ২ টাকা। নতুন বছরের প্রথম দিন থেকেই ডলারের এই বাড়তি দাম কার্যকর করা হয়েছে। ব্যাংকগুলোর ডলার বিক্রির দর বাড়ানোর ফলে আমদানি ব্যয় বেড়ে যাবে। ফলে আমদানি পণ্যে বেশি অর্থ খরচ হওয়ায় আমদানি পণ্যের দামও বাড়বে। এছাড়া টাকার মানও কমে গেল ২ টাকা। টাকার

মান কমে যাওয়া ও আমদানি পণ্যের দাম বেড়ে গেলে মূল্যস্ফীতিতে তা বাড়তি চাপ সৃষ্টি করবে। এদিকে মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারের মাধ্যমে ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এখন থেকে ব্যাংক ও গ্রাহক আলোচনার মাধ্যমে ডলারের দাম নির্ধারণ করবে। এক্ষেত্রে ডলারের দাম নির্ধারণের আগে ব্যাংক তাদের ডিলার বা বৈদেশিক মুদ্রার নিবন্ধন পাওয়া শাখার সঙ্গে আলোচনা করবে। এর ভিত্তিতে ডলারের দাম নির্ধারিত হবে। বুধবার থেকে ডলারের দাম সব খাতেই বেড়েছে। গ্রাহকরা আগে আমদানি ও ঋণ পরিশোধসহ অন্যান্য খাতে ডলার কিনতেন সর্বোচ্চ ১২০ টাকা করে। বুধবার থেকে কিনতে হচ্ছে সর্বোচ্চ ১২২ টাকা করে। প্রতি ডলারের দাম বেড়েছে ২

টাকা। বেশির ভাগ ব্যাংক নগদ ডলারের দাম বাড়িয়ে ১২২ টাকা করেছে। কোনো কোনো ব্যাংক ১২৩ টাকা করেও নগদ ডলার বিক্রি করছে। এদিকে ব্যাংকগুলো রপ্তানি আয় ও রেমিট্যান্সের ডলার কিনছে সর্বোচ্চ ১২১ টাকা করে। আগে কিনত ১১৯ টাকা করে। এ খাতেও ডলারের দাম ২ টাকা বাড়ানো হয়েছে। ডলারের দাম বাড়ায় অন্যান্য বৈদেশিক মুদ্রার দামও আনুপাতিক হারে বেড়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংক রেমিট্যান্স কেনার দর আগেই সর্বোচ্চ ১২৩ টাকা নির্ধারণ করে দিয়েছে। যে কারণে আমদানিতেও ডলারের দাম ১২৪ টাকা ছিল মঙ্গলবার। যেসব ব্যাংক বেশি দামে রেমিট্যান্স কিনছে, তারা এখনো বাড়তি দামে আমদানিতে ডলার বিক্রি করছে। ব্যাংকে ডলারের দাম বাড়ায় মানি চেঞ্জার্সগুলোয়ও এর দাম বাড়ছে। এসব প্রতিষ্ঠান

সর্বোচ্চ ১২৩ টাকা করে ডলার বিক্রি করতে পারবে। তবে খোলাবাজারে এর দাম বেড়ে ১২৮ টাকায় উঠেছে। বুধবার কোথাও কোথাও ১২৯ করেও বিক্রি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাটকীয়তার পর শপথ, মন্ত্রিসভা ছিল ৬০ সদস্যের গণভোটের নামে প্রহসন? ফলাফলে ভয়ংকর গড়মিল! কেন্দ্র দখল আর জাল ভোটের মহোৎসবে ভোটারবিহীন নির্বাচনই কিনা অবাধ-সুষ্ঠুতার প্রতীক! আওয়ামী লীগবিহীন নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক হল কি না’ এ নিয়ে আরো প্রশ্ন উঠবে: টিআইবি ভোটার নয়, নির্বাচন পরিচালনাকারী দায়িত্বরত কর্মকর্তাদের জাল ভোটেই সম্পন্ন ইউনূসের অধীনে প্রহসনের নির্বাচন! Irregularities on Election Day মহান মুক্তিযুদ্ধের বীর সেনাপতি মুহাম্মদ আতাউল গনি ওসমানী-এর মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও বিনম্র শোক। আজ প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া-এর জন্মবার্ষিকী জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি ২৬ লাখ ভারতীয়’ বহাল রেখেই কি বিদায় নিচ্ছেন আসিফ নজরুল? ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২১.৪ শতাংশ আসনে জাল ভোটের তথ্য পেয়েছে টিআইবি রিকশাচালকের শেষ সম্বল ১০০ টাকায় আ’লীগ অফিসে পতাকা উত্তোলন ‘এত নির্লজ্জ মিথ্যাচার কীভাবে করেন’—উপদেষ্টা রিজওয়ানাকে নাজনীন মুন্নী ৫৫০ কোটি টাকার অভিযোগ: ফয়েজ তৈয়্যব বিদেশে, গন্তব্য নেদারল্যান্ডস আজ থেকে ধানমন্ডি ৩২ ও জেলা-উপজেলা কার্যালয়ে যাওয়ার নির্দেশ শেখ হাসিনার ৫ আগস্টের পর আমাদের অবস্থা খারাপ ছিল, কিন্তু এখন আওয়ামী লীগের জনসমর্থন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। “আওয়ামী লীগকে নিয়ে সবাই ভীতসন্ত্রস্ত বলেই ৬২ ভাগ মানুষের দল আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে।” — জাহাঙ্গীর কবির নানক খুলনা বিভাগে বিএনপির বিপর্যয়ের নেপথ্যে চাঁদাবাজি-গ্রুপিং আর সাবেক মুসলিম লীগের ভোট দাঁড়িপাল্লায় ফয়েজ আহমেদ তৈয়বের সবার আগে দেশত্যাগ ও আইসিটি খাতে বিশাল দুর্নীতির অভিযোগ আওয়ামী লীগ-বিএনপি বিরোধ বাড়লে ‘নারীবিরোধী’ জামায়াত বড় সাফল্য পেতো: ব্রিটিশ এমপি রুপা হক