ব্যাংককে ইউনূস-মোদির বৈঠক শুক্রবার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৫

ব্যাংককে ইউনূস-মোদির বৈঠক শুক্রবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৫ |
ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হচ্ছে। ঢাকায় একটি কূটনৈতিক সূত্র বুধবার এই তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশের তরফে আগেই দ্বিপক্ষীয় বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছিল। ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক সম্পর্কের কোলাহলের মধ্যে আসন্ন বৈঠককে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বঙ্গোপসাগরীয় দেশগুলোর জোট বিমসটেক সম্মেলনে যোগদানের লক্ষ্যে উভয় নেতা থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সফর করছেন। ব্যাংককে বুধবার বিমসটেক দেশগুলোর পররাষ্ট্র সচিবদের বৈঠক হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার বিমসটেক শীর্ষ সম্মেলন হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের এক সপ্তাহের মাথায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

সঙ্গে বৈঠক হচ্ছে। এর আগে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে প্রফেসর ইউনূস ও মোদির মধ্যে বৈঠক হওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। তখন দুই নেতার সফরসূচির মধ্যে ভিন্নতার কারণে বৈঠক হয়নি। ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফর করেছেন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একাধিকবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেছেন। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেবার পর সেখানে থেকে তিনি রাজনৈতিক বক্তব্য দেওয়ায় ঢাকার উদ্বেগ রয়েছে। অপরদিকে বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুতে ভারত বিভিন্ন সময়ে উদ্বেগ প্রকাশ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে দ্বিপক্ষীয় সম্পর্কে আস্থার ঘাটতি দেখা দিয়েছে। ব্যাংককে ড. ইউনূস এবং নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হলে রাজনৈতিক পর্যায়ে অবিশ্বাস কমবে বলে কূটনৈতিক বিশ্লেষকরা

মনে করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে