ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, গুলি করে হত্যার হুমকি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মে, ২০২৫

ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, গুলি করে হত্যার হুমকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৫ |
কুষ্টিয়ার কুমারখালীতে এক কাঠ ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২৪ ঘণ্টার মধ্যে চাঁদার টাকা না দিলে তাকে গুলি করে হত্যারও হুমকি দেওয়া হয়। বৃহস্পতিবার ( ২২ মে) রাত ৮ টা ২০ মিনিটের দিকে তার মুঠোফোনে কল করে এ হুমকি দেন অজ্ঞাত দুর্বৃত্ত। এ ঘটনায় ওইদিন রাতেই থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসয়ী আশরাফুল আলম (৩৮)। তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও চর এতমামপুর গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে। পুলিশ ও লিখিত অভিযোগ সূত্রে জানা গছে, গত বৃহস্পতিবার রাত ৮ টা ২০ মিনিটের দিকে কাঠের ব্যবসায়ী আশরাফুল আলমের মুঠোফোনে অজ্ঞাত ব্যক্তি কল দেন।

ফোনে অজ্ঞাত ব্যক্তি বলেন, '২৪ ঘণ্টার মধ্যে আমাকে পাঁচ লাখ টাকা দিবি, যদি না দিস তোর জন্য ৬টি বুলেট বরাদ্দ আছে। ' এর আগে গত ২০ মে একই নম্বর থেকে আশরাফুলকে প্রথমে কল দেওয়া হয়েছিল। সেদিন কলে অজ্ঞাত ব্যক্তি বলেন, 'আগামীকালের মধ্যে পাঁচ লাখ টাকা দিবি। যদি না দিস তাহলে তোর লাশ যেকোন জায়গায় পড়িয়া থাকিবে।' শুক্রবার (২৩ মে) সকালে ফোনে ব্যবসায়ী আশরাফুল আলম বলেন, ফোনে অজ্ঞাত ব্যক্তি বার বার পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছে। টাকা না দিলে গুলি করে হত্যার হুমকি দিচ্ছে। পরিবার নিয়ে খুবই আতঙ্কে আছি। থানায় লিখিত অভিযোগ করেছি। তার ভাষ্য, আওয়ামী লীগ পরিবারের সন্তান হওয়ায় দুর্বৃত্তরা

ফোনে চাঁদা চেয়ে হুমকি দিচ্ছেন। এ বিষয়ে জানতে ওই ফোন নম্বরে কল দেওয়া হয়। ফোনটি বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। লিখিত অভিযোগের কথা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. সোলায়মান শেখ বলেন, লিখিত অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীকে সনাক্ত করে খুব দ্রুতই আইনের আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ