বোন মালাইকার বিষয়ে যা বললেন মেহজাবীন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪

বোন মালাইকার বিষয়ে যা বললেন মেহজাবীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪ |
চলতি বছরের বিজ্ঞাপনে কাজ করে শোবিজে যাত্রা করেন মালাইকা চৌধুরী। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বোন হওয়ায় তার প্রতি বাড়তি কৌতূহল জন্মেছে বিনোদনপ্রেমীদের। বোনের পথ অনুসরণ করে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা। ‘সন্ধিক্ষণ’ নামে একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এতে ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন মালাইকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকাকে তার বোন মেহজাবীনের সঙ্গে ৫টি মিলের বিষয়ে বলতে অনুরোধ করা হয়। জবাবে মালাইকা বলেন, এটা তো আপনারাই ভালো বলতে পারেন। ছোট বোনের উত্তর বেশ উপভোগ করেছেন মেহজাবীন। সাক্ষাৎকারের ভিডিও ক্লিপটি নিজ ফেসবুক পেজে শেয়ার দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘হা হা দিস ইজ কিউট। কিন্তু আমি চাই আমার বোন আমার থেকে আরও অনেক গুন বেশি এগিয়ে

যাক জীবনে’। মেহজাবীনের পোস্টে মন্তব্যের ঝড় তুলেছেন ভক্তরা। প্রথমবারের মতো নাটকে কাজের অভিজ্ঞতার বিষয়ে গণমাধ্যমকে মালাইকা বলেন, শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়া নির্মাণ করবে জেনেই এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই দারুণ সহযোগিতা করছেন আমাকে। দর্শকরা আমার অভিনয় দেখার পর কেমন প্রতিক্রিয়া জানান সেসব জানতে মুখিয়ে থাকব। ওই নাটকের নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, মেহজাবীনের বোন বলেই যে তাকে সুযোগ দিয়েছি বিষয়টি তেমন নয়। মেহজাবীনের কাছ থেকে যে গল্পটি পেয়েছি, তাতে নতুন একটি মেয়েকে মানাবে বলে মনে হয়েছে আমার। এক্ষেত্রে প্রথমে মালাইকার নামটি মাথায় আসে। তার মধ্যে অভিনয়ের প্রতিভা আছে। শুটিংয়ে

ভীষণ পরিশ্রমী মনে হচ্ছে তাকে। আমার বিশ্বাস, মালাইকা দর্শকদের মন জয় করতে সক্ষম হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সক্ষমতা, সাহস, সম্মান এবং শৈলী আবারও বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা আওয়ামী লীগ আমলের চুক্তি: ভারত থেকে আসছে নতুন প্রজন্মের রেলকোচের প্রথম চালান জিও-পলিটিক্যাল জটিল সমীকরণ এর কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ চরম পর্যায়ে লোডশেডিং: ভোগান্তিতে বাড়ছে জনরোষ, নিরাপত্তা শঙ্কায় বিদ্যুৎকর্মীরা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অভিঘাত: বাংলাদেশ সরকারের কেনাকাটার সকল তথ্য দাখিলের চাপ ৫০% চাঁদা না পেয়ে পুলিশের সামনেই ঠিকাদার ও সাংবাদিকের উপর কর্ণফুলী যুবদল নেতার হামলা একইসাথে বাসাবাড়ি ও শপিংমলে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না: রাত ৮টার পর বন্ধ মল-মার্কেট কী দিয়েছিলেন শেখ হাসিনা ভারতকে, যা ভারত চিরকাল মনে রাখবে? হোটেল অলিও অভিযানে আটক- ইউনূস আমলে খালাস, জেএমবির ‘বোমারু মামুন’ এখন পুলিশের খাতায় ‘নাটের গুরু’ ইউনিয়ন ভূমি অফিসের কাজ করে দালালেরা, কম্পিউটারের দোকানে টাকা দিলেই সব ঠিকঠাক প্রেসার কুকার বোমা: আইএস/আলকায়দা’র উদ্ভাবিত ও বহুল ব্যবহৃত বোমা এখন বাংলাদেশে ১ বিলিয়ন ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করলো জেমিনি অ্যাপ বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় সাভারে প্রেসার কুকার বোমা নিষ্ক্রিয় করল পুলিশ চাকরি গেল বিপ্লব কুমার, রাব্বানীর ভাই রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তার ‘মানসিকভাবে শক্ত থাকো’, বাবাকে হারিয়ে শোকাচ্ছন্ন মেসিকে রোনালদোর সমবেদনা একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ক্লাস ১২ নভেম্বর বাবাকে শেষ বিদায় জানিয়ে মিয়ামিতে ফিরলেন মেসি ২৩ বছর পর সেই ডারউইনে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ