বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র‍্যালি, ব্যানারে লেখা ‘৪৭-৭১-২৪’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ December, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র‍্যালি, ব্যানারে লেখা ‘৪৭-৭১-২৪’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ December, ২০২৪ |
মহান বিজয় দিবস উপলক্ষে লাল সবুজের পতাকা, বিজয় রঙের পোশাক ব্যানার ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য বিজয় র‍্যালি শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় শহীদ মিনার থেকে র‍্যালি শুরু হয়েছে। এটি সুপ্রিম কোর্ট শাহবাগ ঘুরে পুনরায় শহীদ মিনারে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। র‍্যালিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অংশ নেওয়ারা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতার ১৯৪৭, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্তির স্বাধীনতা যুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের নানা ব্যানার প্রদর্শন করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে লেখা হয়েছে- ‘আজাদী-৪৭, মুক্তিযুদ্ধ-৭১, স্বাধীনতা-২৪।’ র‍্যালিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্যসচিব আরিফ সোহেলসহ নির্বাহী কমিটি, দপ্তর ও মিডিয়া সেলের সদস্য, সমন্বয়করা অংশ নিয়েছেন। র‍্যালির

প্রথম অংশে রয়েছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। এদের অনেককে ব্যান্ডেজ পরিহিত দেখা গেছে। দ্বিতীয় সারিতে মেয়েরা রয়েছেন, তাদের হাতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ কে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীসহ দেশভাগের সময়কার নেতাদের ছবি রাখা হয়েছে। এর আগে আজ সকাল থেকে শহীদ মিনারে উচ্ছ্বসিত জনতার ভিড় দেখা যায়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে মাদ্রাসা ছাত্র, সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ দলবেঁধে শহীদ মিনারে জড়ো হতে থাকেন। কেউ কেউ পরিবার নিয়ে এসেছেন বিজয় র‍্যালিতে। সরেজমিনে দেখা যায়, র‍্যালিতে অংশগ্রহণকারীরা ‘তোমার দেশ, আমার দেশ; বাংলাদেশ, বাংলাদেশ’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘দিল্লি না ঢাকা; ঢাকা, ঢাকা’সহ নানা স্লোগানে সরগরম হয়ে উঠেছে শহীদ মিনার প্রাঙ্গণ। বিজয়

দিবস উপলক্ষ্যে অনেকেই পরেছেন লাল-সবুজ রঙের পোশাক। কেউ কেউ গালে একেঁছেন বাংলাদেশের পতাকা। কেউ বেঁধেছেন মাথায়। অনেকেই এসেছেন শিশুদের সঙ্গে নিয়ে। তাদের মাথায় ফুল। গালে বাংলাদেশের পতাকা আঁকা। হাসি-আনন্দে উচ্ছ্বসিত সবাই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ ২১ জেলায় নাশকতা ও প্রাণহানি: সরকার কি নিয়ন্ত্রণ হারাচ্ছে? রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ