বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মে, ২০২৬

বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৬ |
চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) পাকিস্তানের বৈদেশিক ঋণ গ্রহণ আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে অনুদান কমেছে উল্লেখযোগ্য হারে। পাকিস্তান সরকারের তথ্যের বরাতে ডন পত্রিকার এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে আইএমএফের সরাসরি ছাড় বাদে ঋণ ও অনুদান মিলিয়ে পাকিস্তানের মোট বিদেশি সহায়তা এসেছে ৬.৫৯৪ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৫.৫০৭ বিলিয়ন ডলার। সে হিসেবে এক বছরের ব্যবধানে ঋণ সহায়তা বেড়েছে ১৯.৭ শতাংশ। বিশ্লেষণ || পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা আর্থিক পরিমাণ কত? তবে এই হিসাবের বাইরে রয়েছে আরও কিছু বড় অঙ্কের প্রাপ্তি। গত ডিসেম্বরে আইএমএফের দেওয়া ১.২

বিলিয়ন ডলার এবং মার্চ ও এপ্রিলে সৌদি আরব থেকে পাওয়া অতিরিক্ত ৩ বিলিয়ন ডলারের আমানত এই হিসাবে ধরা হয়নি। এগুলো যোগ করলে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে পাকিস্তানের মোট বৈদেশিক ঋণ গ্রহণের পরিমাণ ৯.৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। দেউলিয়াত্ব ঠেকাতে বিমান সংস্থার পর এবার ব্যাংক, হোটেল, বিদ্যুতসহ রাষ্ট্রীয় সম্পদ বেচে দিচ্ছে পাকিস্তান মাসওয়ারি হিসাবেও ঋণ প্রবাহে স্পষ্ট ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষণীয়। শুধু মার্চ মাসেই বিদেশি সহায়তা এসেছে ৭৩১.৩ মিলিয়ন ডলার, ফেব্রুয়ারিতে যা ছিল ৬৯২ মিলিয়ন ডলার। আর গত বছরের মার্চে এই পরিমাণ ছিল মাত্র ৫৫৫ মিলিয়ন ডলার। অর্থাৎ বছরওয়ারি হিসাবে এবারের মার্চে ঋণ প্রবাহ বেড়েছে ৩২ শতাংশ। ঋণ যেখানে বাড়ছে, সেখানে বিপরীত চিত্র দেখা যাচ্ছে

অনুদানের ক্ষেত্রে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে পাকিস্তানে বিদেশি অনুদান কমে দাঁড়িয়েছে মাত্র ১০০.৩ মিলিয়ন ডলারে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৩৫.৬ মিলিয়ন ডলার। সে হিসেবে অনুদান কমেছে ২৭ শতাংশ। বিনা সুদে ও শর্তহীনভাবে পাওয়া অনুদানের এই হ্রাস পাকিস্তানের বৈদেশিক নির্ভরতার মানচিত্রে উদ্বেগের নতুন মাত্রা যোগ করেছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে বহুপাক্ষিক ঋণদাতাদের মধ্যে শীর্ষস্থান দখল করেছে বিশ্বব্যাংক। সংস্থাটি এই সময়ে পাকিস্তানকে ১.২০৫ বিলিয়ন ডলার ছাড় করেছে, যেখানে গত বছর একই সময়ে এই পরিমাণ ছিল ৯৮০ মিলিয়ন ডলার। অন্যদিকে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দ্বিতীয় স্থানে নেমে গেছে। তাদের ছাড় করা অর্থ ৬৪ শতাংশ কমে ৭২৭ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা গত

বছর একই সময়ে ছিল ১.১৯০ বিলিয়ন ডলার। পাকিস্তান বনাম বাংলাদেশ: মোট ঋণের তুলনা সর্বশেষ পাওয়া সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের মোট বৈদেশিক ঋণের স্থিতি প্রায় ১৩৮ বিলিয়ন ডলার। তুলনামূলকভাবে একই সময়ে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ প্রায় ৭৮.০৭ বিলিয়ন ডলার, যা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত ২১শে এপ্রিল সংসদকে জানিয়েছেন। সে হিসেবে পাকিস্তানের মোট বৈদেশিক ঋণ বাংলাদেশের প্রায় দ্বিগুণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম