‘বেশি লাগতে যায়ো না’- তামিমের আচরণ নিয়ে যা বললেন সাব্বির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫

‘বেশি লাগতে যায়ো না’- তামিমের আচরণ নিয়ে যা বললেন সাব্বির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫ |
বিপিএলে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই মেজাজ হারাতে দেখা গেছে তামিম ইকবালকে। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ব্যাটিংয়ের সময় ফিল্ডার সাব্বির রহমানের সঙ্গে বিবাদে জড়াতে দেখা গেছে তাকে। যেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে যা নিয়ে বেশ আলোচনা হয়। ম্যাচে আগ্রাসী আচরণের জন্য অনেকেই কাঠগড়ায় তুলছেন তামিমকে। যদিও বিষয়টিকে ‘হিট অব দ্যা মোমেন্ট’ হিসেবেই দেখছেন সাব্বির। দেশের একটি বেসরকারি টেলিভিশনকে এমনটিই জানিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার। সাব্বিরের সঙ্গে তামিমের দ্বন্দ্বের বিষয়টি ঘটে ম্যাচের দ্বিতীয় ইনিংসের নবম ওভারে। তামিমের একটি শর্ট বাউন্ডারি লাইনে ঠেকিয়ে সেটি ফেরত না পাঠিয়ে একটু সামনে ফেলেন সাব্বির। যা দেখে রেগে যান তামিম। এ সময় সাব্বিরকে ঢেকে তাকে বলতে

শোনা গেছে, ‘বেশি লাগতে যায়ো না সাব্বির, বেশি লাগতে যায়ো না।’ এরপর আরও কিছু বলেন তামিম। যদিও তা স্পষ্ট শোনা যায়নি। তামিমের এমন আচরণে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। সাব্বিরের চেয়ে বরং তামিমের দুষ দেখছেন কেউ কেউ। যা নিয়ে এবার কথা বলেছেন সাব্বির। সাব্বির বলেন, ‘মাঠের মধ্যে যে ঘটনাই হোক, এটা মাঠের মধ্যেই শেষ হয়ে যায় আমাদের। তামিম ভাই আমার সিনিয়র বড় ভাই। রেসপেক্টেড বড় ভাই এবং লেজেন্ড ক্রিকেটার। এরকম ক্রিকেটার বাংলাদেশে আসবে ও না, আমি জানি। ওনার হিট দ্য মোমেন্টে এটা হয়ে গেছে। আমি ওটা কিছু মনে করিনি। উনি আমার খুবই ক্লোজ বড় ভাই। উনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আশা

করছি, সম্পর্কটা চিরস্থায়ী থাকবে। ভবিষ্যতেও ভালো যাবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া